২৫ মার্চ শুক্রবার রাত ২ টা ৫০ মিনিটে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী থানার রাজারামপুর ফকির পাড়া লাভলী ফুড মিলের সামনে পাকা রাস্তায় বিরামপুর থেকে দিনাজপুর গামী ইট ভর্তি ট্রাক রেজিঃ নং-ঢাকা মেট্রো -ট-১৩-৪৫৬৭ ও দিনাজপুর থেকে বিরামপুর গামী আলু ভর্তি ট্রাক রেজিঃ নং-ট- ১৪-৯৭১৩ এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এবং ঘটনা স্থলেই ইট ভর্তি ট্রাকের ড্রাইভার মো সাইফুল ইসলাম বাদশা (৫৫) পিতা মো.ময়েজ উদদীন, সাং-কলম জয়নগর,থানা,সিংড়া, জেলা নাটোর ও হেলফার মো. খোরশেদ আলম (৪০) পিতা তছির উদ্দিন, সাং: অমরপুরহাট, থানা :নন্দীগ্রাম, জেলা : বগুড়া; দুজনেই ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।
অপরদিকে আলুর গাড়ির ড্রাইভার মো. মাইদুল ইসলাম (৪০) পিতা : অজ্ঞাত, সাং: –সুজানগর মহাদেবপুর, থানা: মহাদেবপুর, জেলা : নওগাঁ আহত হয়ে বতর্মানে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন। তার পা ভেঙে গেছে। ঘটনাস্থলে থানা পুলিশ এবং ফুলবড়ী ফায়ার সার্ভিসের উপস্থিতিতে উদ্ধার কাজ সম্পন্ন করেন।
স্থানীয় নাইটগার্ড মো. মকছেদ আলী জানান, রাত ২.৫০ মিনিটে ইট বোঝাই ট্রাকটি রাস্তার রং সাইডে চলে গেলে বিপরীত দিক থেকে আসা আলু বোঝই ট্রাকটি তারদিকে জায়গা না পেয়ে দুই ট্রাকের মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। তাৎক্ষণিক ফুলবড়ী ফায়ার সার্ভিসের স্টেশনে খবর দেই।
ফুলবড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদি হাসান বলেন, রাত ২.৫০ মিনিটে খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ফোর্স নিয়ে গিয়ে কয়েক ঘন্টার চেষ্টায় নিহত আহতকে ট্রাক কেটে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।