সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত

  • আপডেট সময় বুধবার, ২২ জানুয়ারী, ২০২০, ৭.২৩ পিএম
  • ৩৬৩ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিশান আহমেদ ফারুক (৯) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার মান্দারী পূর্ব বাজার সংলগ্ন ঢাকা-রায়পুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক চালক ও গাড়ি আটকের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।
জানা গেছে, নিহত ফারুক উপজেলার মটবী গ্রামের প্রবাসী আবু ছিদ্দিকের ছেলে। সে উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান স্কুলছাত্র ফারুককে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। ঘাতক পিকআপ ভ্যানটি লক্ষ্মীপুর থেকে চন্দ্রগঞ্জের দিকে যাচ্ছিল। পরে স্থানীয়রা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। পরে চন্দ্রগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক চালক ও গাড়িটি আটকের আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ প্রত্যাহার করে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত স্কুলছাত্রের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে। চালক ও গাড়িটি আটকে অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com