সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন 

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২, ৯.১৩ পিএম
  • ১৬৫ বার পড়া হয়েছে
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের সংসদ সদস্য সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপিকে নিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে তিব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় বিভিন্ন হিন্দু-আদিবাসী সংগঠন।
গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় পৌরএলাকার সুজাপুরস্থ রামকৃষ্ণ সেবা আশ্রম থেকে বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। পরে স্থানীয় নিমতলামোড়ে (দিনাজপুর-ঢাকা সড়কে) দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে উপজেলা শাখা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, ফুলবাড়ী উপজেলা আদিবাসী উন্নয়ন সমিতি, পুখুরী ডাঙা পাড়া গ্রামবাসী, কুরমুট ভাসাপাড়া রাধা গোবিন্দ মন্দিরসহ বিভিন্ন হিন্দু ও আদিবাসী সংগঠন অংশ নেন।
মানববন্ধন চলাকালে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা শাখা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব ধীমান চন্দ্র সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক জয়রাম প্রসাদ, সদস্য সচিব মানিক সরকার, আদিবাসী উন্নয়ন সমিতির সভাপতি কমল কিস্কু, পূজা উদযাপন পরিষদের সদস্য অনিল চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অমিতাভ সরকার, ছাত্রলীগ নেতা প্লাবন গুপ্ত প্রমুখ।
বক্তরা বলেন, দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের সংসদ সদস্য সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি ও তার কনিষ্ঠ সহদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুলকে হেয়পতিপন্ন করতে একদল কুচক্রমহল দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। তদন্তপূর্বক এই ষড়যন্ত্রকারীদেরকে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান তারা।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, সরকারি নিয়ম নিতির আলোকে এবং অংশীমালিকানার অগ্রাধিকারের ভিত্তিতে আব্দুস ছামাদকে লীজ প্রদান করা হয়েছে। এখানে লীজ প্রদানের ক্ষেত্রে কোনো প্রকার অনিয়ম করার সুযোগ নেই। যেই সংবাদ সম্মেলনটি করা হয়েছে তার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।
দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের সংসদ সদস্য সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেন, লীজের দায়িত্বে সরকার নিয়োজিত কর্মকর্তারা রয়েছেন। এখানে আমার সম্পৃক্ততার কোনো প্রশ্নই আসে না। এ বিষয়ে আমি কিছু জানি না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com