মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

শেরপুরের ৭ সাজাপ্রাপ্ত আসামী ঢাকায় গ্রেফতার।

  • আপডেট সময় রবিবার, ২০ মার্চ, ২০২২, ১১.০৮ পিএম
  • ২৪০ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,জেলা প্রতিনিধি ময়মনসিংহঃ সাঁজাপ্রাপ্তসহ পলাতক ৭ আসামিকে গ্রেফতার করেন শেরপুরের নকলা থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেন পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, নকলা উপজেলার গনপদ্দি ইউনিয়নের মেদিরপার এলাকার মৃত. লিয়াকত আলীর পুত্র আনোয়ার হোসেন (৩০), আদমপুরের মৃত গহর আলীর পুত্র সাইদুল ইসলাম, নকলা পশ্চিম পাড়ার মৃত জয়নাল আলীর পুত্র সালাম মিয়া, মধ্যকায়দার আব্দুল মোতালেবের পুত্র লিটন হাসান, এক বছরের সাঁজাপ্রাপ্ত পলাশকান্দি এলাকার সিরাজ আলীর পুত্র ফরহাদ আলী ও বারারচরের সিরাজুল হকের পুত্র শফিকুল ইসলাম রিপন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, ৭ জনের সবাই দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নকলা থানার এসআই সাদ্দাম হোসেন, এএসআই রতন চৌধুরী ও জয়নাল আবেদিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকার বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার করেন। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com