সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে পতিতা ও খদ্দেরসহ আটক ৮

  • আপডেট সময় বুধবার, ২২ জানুয়ারী, ২০২০, ৬.২৭ পিএম
  • ৩৬৯ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক নারী ইউপি মেম্বারের ঘরেই অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুই নারীসহ ৮ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল দিবাগত রাতে উপজেলার চরজাঙ্গালীয়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন, রামগতি উপজেলার বাসিন্দা শাকিল, আল-আমিন, হেলাল উদ্দিন, আবদুল মোতালেব, কমলনগরের কোরবান আলী, কবির হোসেন ও খাগড়াছড়ি জেলার বাসিন্দা বিউটি আক্তার ও ময়না বেগম।
জানা গেছে, দীর্ঘদিন থেকে হাজিরহাট ইউনিয়ন পরিষদের সাবেক নারী সদস্য জাহানারা বেগম নিজের বসতঘরে বিভিন্ন এলাকা থেকে পতিতা এনে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে। এ ব্যাপারে স্থানীয়রা অভিযোগ করলে পুলিশ অভিযান চালায়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুর আবছার বলেন, অসামাজিক কাজে লিপ্ত থাকায় দুই নারীসহ ৮ জনকে আটক করা হয়েছে। অভিযুক্ত জাহানারা বেগমকে আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com