সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

শান্তিনগর এলাকা ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২, ৬.৫২ পিএম
  • ২৪৬ বার পড়া হয়েছে

শান্তিনগর এলাকা হতে ১০০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর পল্টন মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম মোঃ নুরুল আফসার ও মোঃ রায়হান শেখ।

সোমবার (১৪ মার্চ ২০২২) বেলা শান্তিনগর এলাকা হতে ১০০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার :  পল্টন থানার শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

পল্টন থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহউদ্দীন মিয়া জানান, কতিপয় মাদক ব্যবসায়ী শান্তিনগর এলাকার গ্রীন হোমিও হল এর সামনে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় এসআই সুজন কুমার তালুকদারের নেতৃত্বে পল্টন থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময়  নুরুল ও রায়হানকে গ্রেফতার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা  হয়।

গ্রেফতারকৃতরা বিভিন্ন এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com