সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

খালিয়াজুরীতে লাঠির আঘাতে মাদরাসা ছাত্রের মৃত্যু।

  • আপডেট সময় সোমবার, ১৪ মার্চ, ২০২২, ৭.২৭ পিএম
  • ৫০৪ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার

গাজীপুর ইউনিয়নের বয়রা গ্রামে প্রতিপক্ষ এক তরুণের লাঠির আঘাতে রিয়াদ
মিয়া (১৩) এক মাদ্ধসঢ়;রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। রিয়াদ বয়রা গ্রামের ফজলুল হকের
ছেলে এবং স্থানীয় পাঁচহাট কওমি মাদরাসার ছাত্র। রোববার (১৩ মার্চ) সকালে ওই
ছাত্র ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় একটি রাস্তায় বাইসাইকেল চালিয়ে
যাওয়ার পথে হ্যান্ডট্রলিকে অতিক্রম করার সময় ধুলি ওড়ার ঘটনা নিয়ে শনিবার
দুপুরে রিয়াদের ভাই রোমান মিয়ার সাথে ঝগড়া হয়। একই গ্রামের মিরাজ আলীর
ছেলে রামিমের (১৮)। পরে এ নিয়ে একই দিন বিকেলে ওই দুজনের মধ্যে আবারও
ঝগড়া হলে রোমানের ভাই রিয়াদ এগিয়ে যায়। এ সময় রামিম লাঠি দিয়ে রিয়াদের
ঘাড়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন রিয়াদকে প্রথমে
খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক
উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত রিয়াদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ
হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যায়
রিয়াদ। খালিয়াজুরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান
জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত হবে।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com