সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

  • আপডেট সময় শুক্রবার, ১১ মার্চ, ২০২২, ৬.১৮ পিএম
  • ১৭৯ বার পড়া হয়েছে
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: মুজিব বর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুুতিতে গতিশীলতা’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে সচেতন মুলক আলোচনা ও দুর্যোগ প্রস্তুতি স্বরুপ মহড়ার মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জি এম পাইলট উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর ৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী, বর্তমান প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার,উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ শামীমা আক্তার জাহান, ফায়ার সার্ভিস অফিসার্স ইনচার্জ মোঃ মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাফিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শমসের মন্ডলসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ফুলবাড়ী ফায়ার সার্ভিস এর আয়োজনে সচেতনতামূলক দুর্যোগ প্রস্তুতি স্বরুপ এক মহড়া প্রদর্শন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com