সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধাপরাধের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে ইউরোপীয় দেশগুলো

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২, ১১.৫৫ এএম
  • ১৭৩ বার পড়া হয়েছে

এই সপ্তাহের শুরুতে ভিডিও’র মাধ্যমে দেওয়া একটি আবেগঘন ভাষণে, ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেন্সকি কিয়েভের কাছের একটি শহর থেকে পলায়নরত বেসামরিক মানুষের উপর রাশিয়ার গোলাবর্ষণের ঘটনা তুলে ধরে বলেন যে, নিরস্ত্র মানুষের উপর গুলি চালানোর জন্য কোন ক্ষমা হতে পারে না।

তিনি বলেন, “ক্ষমার পরিবর্তে একদিন বিচারের মুখোমুখি হতে হবে”।

জার্মানী এবং ব্রিটেন সেইসব ইউরোপীয় দেশের অন্তর্ভুক্ত যারা বিচার নিশ্চিত করতে চায় এবং পরবর্তীতে যুদ্ধাপরাধের বিচারের জন্য প্রমাণ সংগ্রহ করতে যুদ্ধাপরাধ ইউনিট তৈরির প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

বেসামরিক মানুষ এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামোর উপর হামলার ঘটনায় আন্তর্জাতিক ক্ষোভ বাড়তে থাকার মধ্যেই এমন ধরণের ঘটনার তালিকা তৈরি করা হচ্ছে বলে, ইউরোপীয় কর্মকর্তারা জানান। সোমবারের তথ্য অনুযায়ী জাতিসংঘের হিসেবে, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেনে আক্রমণের মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাতের সরাসরি ফলস্বরূপ, ৪৭৪ জন বেসামরিক মানুষ নিহত এবং ৮৬১জন বেসামরিক মানুষ আহত হয়েছেন।

তবে, জাতিসংঘ এবং ইউক্রেনের কর্মকর্তারা জানান যে, নিহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।

জার্মানীর আইনমন্ত্রী মারকো বুশম্যান মঙ্গলবার জার্মানীর একটি পত্রিকাকে জানান যে, দেশটির কেন্দ্রীয় সরকারের প্রসিকিউটর ইউক্রেনে রাশিয়ার যুদ্ধাপরাধের প্রমাণ সংগ্রহ করা শুরু করেছেন।

স্পেনের পাবলিক প্রসিকিউটরের দফতরও “ইউক্রেনে রাশিয়ার আন্তর্জাতিক মানবতা আইনের গুরুতর লঙ্ঘনের” সম্ভাব্যতা যাচাইয়ে একটি অনুসন্ধান শুরু করেছে। দফতরটি একটি বিবৃতিতে জানায় যে, অনুসন্ধানটির লক্ষ্য হচ্ছে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের “অপরাধমূলক প্রকৃতি নির্ধারণ” করা।

এদিকে ব্রিটেন পোল্যান্ড ভিত্তিক স্থাপনের জন্য একটি যুদ্ধাপরাধ ইউনিট গঠনের প্রক্রিয়ায় রয়েছে বলে, ব্রিটেনের কর্মকর্তারা জানান। সেটি লন্ডনের মেট্রোপলিটান পুলিশের তদন্তকারীদের সাথেও একত্রে কাজ করবে। ২০১৪ সাল থেকে হওয়া যুদ্ধাপরাধের অভিযোগের ভিত্তিতে, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) একটি বিস্তৃত পরিসরের তদন্তের অংশ হিসেবে মেট্রোপলিটান পুলিশের তদন্তকারীরা প্রমাণ সংগ্রহ করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com