সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দিনাজপুরের ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২, ৪.৪৮ পিএম
  • ১৬৬ বার পড়া হয়েছে
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: ‘‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতায় আজ অগ্রগণ্য’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তার্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
গতকাল সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে এপি ওয়াল্ড ভিশন বাংলাদেশ, পল্লী শ্রী, ব্রাক এনজিও ফুলবাড়ী শাখার সহযোগীতায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নীরু সামসুন্নাহার, উপজেলা সহকারী কমিশনার ভুমি মোছাঃ শামীমা আক্তার জাহান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ হাসিনা ভুঁয়া, উপজেলা তথ্যআপা মোছা ঃ রোকসানা আক্তার নার্গিস, উপজেলা স্যাটেলম্যান অফিসার মোঃ ফয়েজ উদ্দিন, পল্লীশ্রীর এরিয়া কো অর্ডিনেটর এএসএম তারিকুল ইসলাম, ওয়াল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার প্রদীপ কুমার প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com