সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

এক লাখে অর্ধকোটি টাকার সম্পদ নেয়ার চেষ্টা! নানা ভাবে হয়রানি করার অভিযোগ!

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২, ১২.১৫ এএম
  • ১৬১ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর পৌরসভার রেহান উদ্দিন ভূইয়া সড়কে প্রায় অর্ধকোটি টাকার সম্পদ জনৈক জাকির হোসেন এক লক্ষ টাকা বায়না চুক্তির মাধ্যমে হাতিয়ে নেয়ার চেষ্টা করছেন। এই নিয়ে জমির প্রকৃত মালিক শাহ আলম আইনের আশ্রয় নিয়েছেন বলে জানান। বিভিন্ন মাধ্যম ব্যবহার করে হয়রানি করছে বলেও জানিয়েছেন তিনি।

জানা গেছে, চলতি বছরের জানুয়ারির ৯ তারিখে সাড়ে ৫ শতাংশ জমির দাম- ৪৬ লাখ ৭৫ হাজার টাকা নির্ধারিত হওয়ার পর গ্রহীতা জাকির হোসেন এক লাখ টাকা বায়না করে ১৬ ফেব্রুয়ারি বাকি টাকা পরিশোধ প্রাক্কালে জমি রেজিস্ট্রি করা হবে বলে সিদ্ধান্ত হয়। কিন্তু জাকির হোসেন তৎসময় জমির মালিক শাহ আলমের বাড়িতে বিভিন্ন রকম মানুষ নিয়ে বিভিন্ন রকম কথা বলে আসেন। শাহ আলম বুঝতে পারছেন টাকা না দিয়েই জমি রেজিস্ট্রি করে নিয়ে যেতে চায় প্রতারক চক্র। এতে ব্যর্থ হয়ে সাড়ে তিন শতাংশ জমি রেজিস্ট্রি করে পুরো সাড়ে ৫ শতাংশ জমি সাফ কবলা করে নেয়ার পাঁয়তারা আঁটে জাকির হোসেন। এতে শাহ আলম বায়না এক লাখ টাকা ফিরিয়ে দিতে চাইলেও জাকির হোসেন নিতে অপারগতা দেখায়।

জাকির হোসেন জমিনের প্রকৃত মালিকের সাথে সমঝোতা না করে উকিল নোটিশ পাঠায়। শাহ আলম উকিল নোটিশের জবাব দিলে উপায় না পেয়ে জাকির হোসেন স্থানীয় একটি পত্রিকায় মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সংবাদ প্রকাশ করে। শাহ আলম উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। জাকির হোসেন যে বায়না চুক্তি, উকিল নোটিশ ও সংবাদ প্রকাশ করে এতে তিন জায়গায় তিন রকম তথ্য থাকায় হাস্যরসের সৃষ্টি হয়।

অভিযুক্ত জাকির হোসেনকে মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও পাওয়া না যাওয়াতে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

উক্ত জমির উপর শকুনের চোখ পড়ায় এখন ভুক্তভোগী শাহ আলম সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com