সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঐতিহাসিক ৭ই মার্চ আলোচনা ও পুরস্কার বিতরন ঈশ্বরগঞ্জের রাজিবপুর আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়

  • আপডেট সময় সোমবার, ৭ মার্চ, ২০২২, ৬.১৪ পিএম
  • ১৮৮ বার পড়া হয়েছে

 

মুহম্মদ আবুল বাশারঃ  ঐতিহাসিক ৭ই মার্চ রাজিবপুর আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্যদিয়ে আলোচনা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রধান শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ উমর ফারুক আকন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি, রাজিবপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের সভাপতি মোঃ আব্দুল আলী ফকির। আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাষণের বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাতেম আলী মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল জব্বার, রাজিবপুর আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক সদস্য ও নবনির্বাচিত মেম্বার  মোঃ আবুল কালাম খান, রাজিবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আসাদুল আলম উজ্জ্বল। সার্বিক সহযোগিতায় সহকারী প্রধান শিক্ষক মোঃ হেলাল  উদ্দিন। এছাড়াও স্বাধীনতা শিক্ষক পরিষদ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি সিনিয়র শিক্ষক মোঃ হেলাল উদ্দিন ভূঁইয়া, স্বাধীনতা শিক্ষক পরিষদ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি সিনিয়র শিক্ষক মোঃ আজিজুর রহমান  (স্বপন), শিক্ষক প্রতিনিধি মোঃ অলি উল্লাহ্‌,।

অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জহিরুল আলম ফেরদৌস। এসময় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মতিউর রহমান, মোঃ নজরুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ ফরিদ আহমেদ, বদরুল আমিন, শিক্ষক-শিক্ষিকা ও মেধাবী শিক্ষার্থী মেহেদী হাসান, রিয়ান, আলাদিন, আলমগীর কবির, ফারুক , শরিফুল ইসলাম সহ  ছাত্র-ছাত্রী আরো অনেকেই উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com