সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দিনাজপুরের ফুলবাড়ীতে ঐতিহাসিক ৭ ই মার্চ পালন

  • আপডেট সময় সোমবার, ৭ মার্চ, ২০২২, ৬.১০ পিএম
  • ২৪৮ বার পড়া হয়েছে

 

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন,পরিষদ ও উপজেলা আওয়ামী যুবলীগের পৃথক পৃথক আয়োজনে ঐতিহাসিক ৭ ই মার্চ পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রাত ১২টা এক মিনিটে প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দরা। পরে সোমবার সকালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান মো. আতাউর রহমান এর নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন এর নেতৃত্বে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগণ, ফুলবাড়ী থানা পুলিশ সহ সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।

বেলা ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলার স্বস্ব প্রতিষ্ঠানে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com