সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রাশিয়ার বাহিনীর হামলার পর ইউক্রেনের পরমাণু কেন্দ্রে আগুন

  • আপডেট সময় শুক্রবার, ৪ মার্চ, ২০২২, ৭.৫০ পিএম
  • ১৬০ বার পড়া হয়েছে

রাশিয়ার সৈন্যরা ইউরোপের বৃহত্তম পরমাণু কেন্দ্রে শুক্রবার হামলা চালিয়েছে। এতে ইউক্রেনের ওই স্থাপনায় আগুন জ্বলছে। এ হামলার ঘটনায় দেশটির নেতা মস্কোর ‘পরমাণু সন্ত্রাসকে’ দায়ী করেছে। – খবর এএফপি’র।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, এতে তাৎক্ষণিকভাবে তেজক্রিয়তা বৃদ্ধি শনাক্ত করা যায়নি এবং আগুনে ‘আবশ্যকীয়’ সরঞ্জামাদির কোন ক্ষতি হয়নি। তবে এক্ষেত্রে আগ্রাসী বাহিনীর পরবর্তী পরিকল্পনা কী তা অস্পষ্ট রয়ে গেছে।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চেরনোবিল পরমাণু দুর্যোগের‘পুনরাবৃত্তির’ চেষ্টা করায় মস্কোকে দায়ী করেন এবং বলেন, তিনি জাপোরি ঝঝিয়া পরমাণু কেন্দ্রের এ সংকটের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ আন্তর্জাতিক নেতাদের সাথে কথা বলেছেন।
বাইডেন এ পরমাণু কেন্দ্রে জরুরি বিশেষজ্ঞদের যাওয়ার সুযোগ করে দিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।
এ কেন্দ্রের সরাসরি ভিডিও ফুটেজে রাতের আকাশে আগুনের ঝলকানি এবং ধোয়ার কু-লি উঠতে দেখা যাচ্ছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা সেখানে তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে।
এক ভিডিও বার্তায় জেলোনস্কি বলেন, ‘এ পরমাণু কেন্দ্রে রাশিয়া ছাড়া অন্য কোন দেশ হামলা চালায়নি।
তিনি আরো বলেন, আমাদের দেশের ইতিহাসে এই প্রথম এমন ঘটলো। মানব জাতির ইতিহাসেও পরমাণু কেন্দ্রে এমন হামলার ঘটনা প্রথম। সন্ত্রাসী রাষ্ট্র এখন পরমাণু সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।
এ ব্যাপারে জেলেনস্কি আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছেন।
তিনি বলেন, ‘সেখানে বিস্ফোরণ ঘটলে এতে সব কিছ ুধ্বংস হয়ে যাবে। ইউরোপ ধ্বংস হবে। এর কবল থেকে ইউরোপকে রক্ষা করতে হবে। এ ক্ষেত্রে কেবলমাত্র ইউরোপের দ্রুত পদক্ষেপ রাশিয়ার সৈন্যদের থামাতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com