ইউক্রেনের কৃষ্ণসাগর তীরের অলভিয়া বন্দরে আটকা পড়া বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’-তে রকেট হামলা হয়েছে। হামলায় এক নাবিক নিহত হয়েছেন। বাংলাদেশি ওই নাবিকের নাম হাদিসুর রহমান। তিনি জাহাজটিতে থার্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার রাতে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে হামলা হয়। জাহাজটিতে ২৯ জন বাংলাদেশি নাবিক আটকে পড়েছিলেন। রকেট হামলায় জাহাজে আগুন ধরে গিয়েছিল। তবে, জাহাজের ক্রুরা দ্রুত সে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।