সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

জবিতে অঞ্চলভিত্তিক ছাত্রসংগঠন নিষিদ্ধ ঘোষণায় শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২, ১২.১৫ এএম
  • ২৬০ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধিঃ গত ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জেলা, উপজেলা বা অঞ্চল ভিত্তিক কোনো সংগঠন/সমিতির সভা, সমাবেশ এবং জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের মাঝে বিরূপ মনোভাব তৈরি হয়েছে এবং তারা ক্ষোভ প্রকাশ করেছেন। ২০১৯ সালের ১৮ এপ্রিল একই নিষেধাজ্ঞা জারি করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই ধারাবাহিকতায় আবারও ক্যাম্পাসের অভ্যন্তরে সভা-সমাবেশ ও জমায়েত বন্ধের নির্দেশনা দেয় প্রশাসন।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন মনগড়া সিদ্ধান্ত নিয়েছে। এরূপ সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করেছে শিক্ষার্থীরা। ছাত্রকল্যাণ সংগঠনগুলো থেকে শিক্ষার্থীরা সেবা ও গঠনমূলক কাজে লেগে থাকতে পারে, নিজেদের অঞ্চলের শিক্ষার্থীদের সাথে ভাতৃত্ববোধ বজায় রাখতে পারে।
রকিবুল হাসান নামের এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, জগন্নাথ কিন্ডারগার্টেনে পড়ছি আমরা। স্কুলের বাচ্চাদের মত প্রশাসন আমাদের একগন্ডিতে আটকে রাখতে চায়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ছাত্রকল্যাণ সংগঠন গুলো তাদের কার্যক্রম ক্যাম্পাসের বাইরে চলমান রাখবে। ইদানীং ছাত্র কল্যাণ সংগঠনের বিভিন্ন জায়গায় একাধিক কমিটি হচ্ছে, এটা নিয়ে অন্তঃকোন্দল সৃষ্টি হচ্ছে। তবে নিষিদ্ধ করাই একমাত্র সমাধান কি না সে প্রশ্নের জবাবে বলেন, ছাত্রকল্যাণ সংগঠনগুলোর সকল কার্যক্রম বাইরে চলমান রাখবে।

ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, অঞ্চলভিত্তিক ছাত্র কল্যাণ সংগঠনগুলো তাদের কার্যক্রম চালাতে পারবে, তবে শিক্ষার্থীরা কোন প্রকার সমাবেশ করতে পারবে না।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহিম ফরাজী বলেন, প্রশাসন সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছে। জবি ছাত্রলীগ প্রশাসনের পক্ষ থেকে এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। শিক্ষার্থীদের কল্যাণে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। এর বাইরে অন্যকোনো সংগঠনের প্রয়োজন নেই বলে মনে করি। দেখা গেছে একই জেলার ছাত্রকল্যাণের একাধিক কমিটি দেয় যা নিয়ে অন্তঃকোন্দলের সৃষ্টি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com