সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ফুলবাড়ী ভূমি অফিস কর্মচারীদের কর্মবিরতি চলছে, ভোগান্তিতে সাধারণ মানুষ। 

  • আপডেট সময় বুধবার, ২ মার্চ, ২০২২, ৮.৪২ পিএম
  • ১৬৬ বার পড়া হয়েছে
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা ভূমি অফিসের তৃতীয় শ্রেণির কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্ম বিরতি চলছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দূর-দূরান্ত থেকে সেবা নিতে আসা লোকজন সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন।
পদ পদবী পরিবর্তন ও উন্নীত বেতন স্কেলের দাবীতে একযোগে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত ৩য় শ্রেণীর কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি গত মঙ্গলবার (১মার্চ) হতে শুরু হয়।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সাধারণ মানুষ সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। তাদের চোখে মুখে ছিল বিরক্তির ছাপ। উপজেলার তেপুকুরিয়া থেকে আগত ফাতেমা বেগম(৫৫) বলেন, ‘খারিজ বাতিল (মিসকেইস) করতে গতকালও (১মার্চ) এসে ফিরে গিয়েছি। আজও কাজ হলো না। এতদূর থেকে এসে ফিরে যেতে কষ্ট হচ্ছে।’ পৌর এলাকার সেকেন্দার আলী (৫০) বলেন, ‘অফিস বন্ধ আগে জানলে আসতাম না।’
চকচকা গ্রামের তোজাম্মেল হোসেন (৬৫) বলেন, ‘জাবেদা নকল তুলতে এসেছিলাম। কর্ম বিরতি থাকায় ফিরে যেতে হচ্ছে। কবে অফিস খুলবে কেউ বলতে পারছেনা।’ একই ভাবে প্রতিদিন দু-তিনশত মানুষ সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন বলে জানা যায়।
ফুলবাড়ী উপজেলা ভূমি অফিসে বুধবার বেলা ১১টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, অফিসের সব কক্ষে তালা ঝুলিয়ে কর্ম বিরতি পালন করছেন কর্মচারীরা। বাংলাদেশ ভূমি প্রশাসন সহকারী সমিতির উপজেলা সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বলেন, আমরা ১৬তম গ্রেডের চাকুরিতে যোগদান করেছি। তহসিলদারগণ ১৭ তম গ্রেডে যোগদান করলেও তাদেরকে ১২ ও ১৩তম গ্রেডে বেতন প্রদান করছে। অথচ আমরা একই পরিবারের হলেও আগের গ্রেডেই রয়েছি। এটা আমাদের প্রতি বৈষম্য করা হয়েছে। ১মার্চ হতে কর্মবিরতি শুরু হয়েছে। দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলেও জানান তিনি।’
এসময় কর্মবিরতিতে উপস্থিত ছিলেন ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারী রহমত আলী, নাজির কাম ক্যাশিয়ার আতিউর রহমান, সার্টিফিকেট সহকারী নাইলা আঞ্জুমান, মিউটেশন সহকারী মনোজ কুমার শীল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com