সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সাভারে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

  • আপডেট সময় বুধবার, ২ মার্চ, ২০২২, ৩.৪৫ পিএম
  • ২৮৫ বার পড়া হয়েছে

ঢাকার সাভারে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অর্ধশতাধিক আহতের ঘটনা ঘটেছে। ঢাকা জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশি বাধার মুখে এ সংঘর্ষ বাধে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সাভারে আজ বুধবার সকালে এক সমাবেশ শেষে ওই বিক্ষোভ মিছিল বের হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়ার ঘটনা ঘটে।

জানা যায়, দলীয় কর্মসূচিতে যোগ দিতে আজ সকালে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং বিএনপির জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী আসেন। তাঁরাসহ নেতাকর্মীরা সকাল থেকে সাভারের ব্যাংক কলোনি এলাকায় সমবেত হন।পরে ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান সালাউদ্দিন বাবুর বাসভবনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা আরিচা মহাসড়কের পাকিজা পয়েন্টে উঠতে চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়েন। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

পরে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়েন বিএনপির নেতাকর্মীরা। সে সময় দফায় দফায় লাঠিপেটা ও ধাওয়া করে পুলিশ তাঁদের পিছু হটতে বাধ্য করে।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘অনুমতি না নিয়ে তাঁরা (বিএনপির নেতাকর্মীরা) রাস্তায় নেমে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেন। তাঁদের নিবৃত্ত করতে গেলে পুলিশের ওপর চড়াও হন। ইটপাটকেল ছুঁড়ে আমাদের পুলিশ সদস্যদের আহত করেন।’

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘এ সরকার অগণতান্ত্রিক। তারা আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। আমাদের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। প্রতিবাদ করতে গেলে পুলিশ বাহিনী দিয়ে বাধা দেওয়া হচ্ছে। লাঠিপেটা করা হচ্ছে ।

এনটিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com