সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আগামী নির্বাচনে কোন শক্তিই আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে না : ডা. দীপু মনি

  • আপডেট সময় মঙ্গলবার, ১ মার্চ, ২০২২, ৮.২২ পিএম
  • ২০৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজ বলেছেন, আগামী নির্বাচনে কোন শক্তিই আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে না।
তিনি বলেন, ‘দল যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে আগামী নির্বাচনে কোন শক্তিই আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে না।’
আজ মঙ্গলবার নেত্রকোণা শহরের মোক্তারপাড়া মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রকোনা সদর উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভাষনে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি আওয়ামী লীগকে তৃণমূল পর্যায়ে আরো বেশী সংগঠিত ও শক্তিশালী করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
এরআগে, জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আমন্ত্রিত অতিথিদের নিয়ে সম্মেলন উদ্বোধন করেন নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মতিউর রহমান খান।
সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রানেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, মারুফা আক্তার পপি এবং যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com