সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

  • আপডেট সময় মঙ্গলবার, ১ মার্চ, ২০২২, ৮.১০ পিএম
  • ১৬৫ বার পড়া হয়েছে

 

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুর ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের বাসিন্দা ও সাবেক উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কর্মচারী, মুক্তিযুদ্ধ চলাকালিন সময় দেশের জন্য নিবেদিত প্রাণ, জাতীর অহংকার বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন সরকার (৭৫) মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

গতকাল মঙ্গলবার সকাল ১০টায় সরকারী কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিনের উপস্থিতিতে দিনাজপুর জেলা পুলিশ বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন সরকারকে গার্ড অব অনার প্রদান করেন। সার্বিক সহযোগিতায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলামসহ ফুলবাড়ী থানা পুলিশ উপস্থিত ছিলেন। পরে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
তিনি ডায়াবেটিক ও হার্ডসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে দীর্ঘদিন অসুস্থ থাকায় চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকাল সাড়ে ৪টায় দিনাজপুর জিয়া হার্ড ফাউন্ডেশনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ২ জন ছেলে ও ৪ জন মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com