সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২, ৭.৫৮ পিএম
  • ২২৭ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৮৬৪ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৪২ হাজার ৬৮০ জন। আর মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ৩৩ জনের।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনাবিষয়ক নিয়মিত পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ছয় হাজার ২৬৪ জন। এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৬ হাজার ৬৮৯ জন করোনা থেকে সুস্থ হলেন। দৈনিক শনাক্তের হার ৪ দশমিক ০১ শতাংশ। আজ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৫২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৭৬টি ল্যাবে ২১ হাজার ৫৪৩টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২১ হাজার ৫০৮টি। মৃতদের মধ্যে ছয়জন পুরুষ ও তিনজন নারী। এর মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচজন, ৭১ থেকে ৮০ বছরের একজন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন।

শেষ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে পাঁচজন, রাজশাহী বিভাগে তিনজন, খুলনা বিভাগে একজন। এর মধ্যে সাত জন সরকারি হাসপাতালে ও দুইজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com