সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পি আর এস প্রাপ্তির লক্ষ্যে জবি শিক্ষার্থীদের পরিভ্রমণ।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২, ১০.২৫ পিএম
  • ১৯১ বার পড়া হয়েছে

হারুন ,জবি প্রতিনিধিঃ ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে রোভার স্কাউটস এর সর্বোচ্চ সম্মাননা প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড(পি আর এস) প্রাপ্তির লক্ষ্যে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ। চট্টগ্রাম কলেজ থেকে কক্সবাজার পর্যন্ত এই পথ পায়ে হেঁটে অতিক্রম করবে রোভাররা।

অন্যান্য বছরের ন্যায় এবারও সর্বোচ্চ সংখ্যক পি আর এস অর্জনকারী ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ এর দল এই কার্যক্রমে অংশগ্রহণ করছে। যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুটি রোবট দল থাকবে। পাঁচ দিনব্যাপী প্রোগ্রামে তারা গাছবাড়িয়া, লোহাগাড়া, চকরিয়া, ঈদগাঁহ এবং কক্সবাজার পরিভ্রমণ করবে।
পরিভ্রমণকারী ছেলে দলের সদস্যরা হলেন এস কে জামিরুল (দলনেতা), হোসাইন মোহাম্মদ গোলাম রাজিক (সরকারি দলনেতা),শরিফুল ইসলাম খান এবং নাহিদ হাসান রাসেল।মেয়ে দলের সদস্যরা হলেম গার্ল-ইন-রোভার যুথী আক্তার (দলনেতা), গার্ল-ইন-রোভার খালেদা ইয়াসমীন স্বপ্না, গার্ল-ইন-রোভার নাজিয়া আফরোজ (সহকারি দলনেতা)।
উক্ত কার্যক্রমকে সামনে রেখে দল দুটি আজ (বৃহস্পতিবার) সৌজন্য সাক্ষাৎ করেন জবি উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এর সাথে। এই সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিন, প্রক্টর মোস্তাফা কামাল, রেজিস্ট্রারসহ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার, রোভার স্কাউট লিডার নাহরিন জান্নাত ও অন্যান্য রোভারবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com