সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২, ৭.৫৬ পিএম
  • ২৪১ বার পড়া হয়েছে

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৯জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে এক হাজার ৯৫১ জনের দেহে পাওয়া গেছে করোনাভাইরাস। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৩৫ হাজার ২৪২ জন, আর মোট মৃত্যু হলো ২৮ হাজার ৯৭৪ জনের।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনাবিষয়ক নিয়মিত পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আট হাজার ৬৭৪ জন। এ নিয়ে দেশে মোট ১৭ লাখ ৬৩ হাজার ২৫৮ জন করোনা থেকে সুস্থ হলেন। দৈনিক শনাক্তের হার ৬ দশমিক ৯৪ শতাংশ। আজ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৬২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৭৪টি ল্যাবে ২৮ হাজার ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২৮ হাজার ৩১৮ টি।

মৃতদের মধ্যে পাঁচজন পুরুষ ও চারজন নারী। এর মধ্যে শুন্য থেকে ১০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের দুজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন রয়েছেন।

শেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে বেশি মৃত্যু হয়েছে। এ বিভাগে করোনায় মারা গেছেন ছয়জন। এ ছাড়া ঢাকা বিভাগেও তিনজন মারা গেছেন। মৃতদের মধ্যে আটজন সরকারি হাসপাতালে এবং একজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com