সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আফগানিস্তানের শিক্ষকদের জন্য ইউনিসেফের অর্থ সহায়তার ঘোষণা

  • আপডেট সময় সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২, ৬.৫৩ পিএম
  • ১৯৮ বার পড়া হয়েছে

ইউনিসেফ রবিবার আফগানিস্তানের সকল সরকারি শিক্ষকদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের জন্য একটি জরুরি নগদ অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে। সংস্থাটি বলেছে, এই পদক্ষেপ দেশটির সকল মেয়ে ও ছেলে শিশুর অব্যাহত শিক্ষা নিশ্চিত করবে।

ইওরোপীয় ইউনিয়ন প্রদত্ত তহবিলটির অর্থ দেশটির ১ লাখ ৯৪ হাজার পুরুষ ও নারী শিক্ষকদের সুবিধা প্রদান করবে। এ সব শিক্ষকেরা গত ছয় মাস ধরে কোনো বেতন পাননি। তহবিলটির আকার প্রতি শিক্ষককে প্রতি মাসে ১০০ ডলার অর্থ প্রদানের সমমূল্য পরিমাণ।

ইউনিসেফ এক বিবৃতিতে বলেছে, সংস্থা (ইউনিসেফ) ও তার অংশীদারেরা আফগানিস্তানের এই শিক্ষকদের “অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকার” স্বীকৃতি হিসেবে এমন উদ্যোগ গ্রহণ করেছে। এই শিক্ষকদের কাছ থেকে দেশটির ‍সরকারি বিদ্যালয়ে ভর্তি থাকা প্রায় ৮৮ লাখ শিশু শিক্ষা গ্রহণ করছে।

দেশটিতে ইউনিসেফের প্রতিনিধি মোহামেদ আয়োয়া বলেন, সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের সহায়তা অব্যাহত রাখতে ইউনিসেফের অতিরিক্ত ২৫০ মিলিয়ন (২৫ কোটি) ডলার প্রয়োজন এবং এই উদ্যোগটি অর্থায়নে সংস্থাটিকে সহায়তা করতে দাতাদের প্রতি আহ্বান জানান তিনি।

আফগানিস্তানের জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত টমাস ওয়েস্ট মিউনিখ নিরাপত্তা সম্মেলনে শনিবার বক্তব্য প্রদানকালে বলেন, আফগানিস্তানের মেয়েদের আগামী মাসে বিদ্যালয়ে ফিরে আসা নিশ্চিত করতে ওয়াশিংটন তার ভূমিকা পালন করে যাচ্ছে।

তিনি বলেন, “আমরা বিশ্বব্যাংকের কাছে শিক্ষকদের ভাতা প্রদান, বইয়ের জন্য সহায়তা এবং ভবনগুলোর সংস্কার ইত্যাদি কাজের জন্য প্রায় ১৮০ মিলিয়ন (১৮ কোটি) ডলার অতিরিক্ত বরাদ্দের একটি প্রস্তাব করেছি।”

তবে ওয়েস্ট জোর দিয়ে বলেন, “কিন্তু আমরা তালিবানের তরফ থেকে কী দেখতে চাই? তারা বলেছিল, ২০ মার্চ নওরোজের (আফগান নববর্ষের প্রথম দিন) পরে দেশব্যাপী নারী ও মেয়েদের শিক্ষা উন্মুক্ত করবে ও তাদের ভর্তি করবে।” তারা তাদের প্রতিশ্রুতি পূরণ করে কি না তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com