সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভাঙ্গায় নানা আয়োজনের মধ্যে দিয়ে ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • আপডেট সময় সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২, ৬.০০ পিএম
  • ২০৮ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় নানা আয়োজনের মধ্যে দিয়ে ২১ ফেব্রুয়ারী মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, প্রভাত ফেরী,আলোচনাসভা,দোয়া ও মোনাজাত এবং সাংস্কৃতিক অনুষ্ঠান,শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরনণের আয়োজন করা হয়। রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্বা জানান উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন, থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা, মুক্তিযোদ্বা ,আওয়ামীলীগের নেতাকর্মীসহ সর্বস্তরের নেতৃবৃন্দ। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি প্রভাত শোভাযাত্রা বের হয়ে ভাঙ্গা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে সেমিনার কক্ষে এক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা,মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ জামসেদ, শিক্ষা অফিসার মুন্সী রুহুল আসলাম,নির্বাচন অফিসার মঞ্জুরুল আলম,আবাসিক প্রকৌশলী ফরিদুল ইসলাম প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com