সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিএনপি যতই পায়তারা করুক না কেন শেখ হাসিনার নেতৃত্বে আবারও ক্ষমতায় যাবে  আওয়ামীলীগ :খায়রুজ্জামান লিটন

  • আপডেট সময় শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২, ৯.৩৮ পিএম
  • ৩৫৯ বার পড়া হয়েছে
সোহেল রানা নওগাঁ প্রতিনিধি: বিএনপির ২০১৪-১৫ সালে মানুষ পুড়িয়ে আগুন জ্বালাও পোড়ায় করে দেশকে অস্থিতিশীল করেছিল বলেছেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তিনি শুক্রবার বেলা সাড়ে ১২টায় নওগাঁয় জিলা স্কুল মাঠে সদর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
তিনি বলেন, তারা নির্বাচন কমিশন নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন। আইনের ভিত্তিতেই নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করা হয়। সার্চ কমিটির নিকট অন্যান্য রাজনৈতিক দল নাম জমা দিলেও বিএনপি নাম জমা দেয় নি। কিন্তু ড. জাফরুল্লাহ সার্চ কমিটির নিকট নাম জমা দিয়েছেন। তিনি বিএনপি’র নিকট প্রশ্ন রাখেন ড. জাফরুল্লাহ কি আপনাদের সাথে আলাপ আলোচনা না করেই নাম জমা দিয়েছেন। তারা দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে বলে মন্তব্য করেছেন।

খায়রুজ্জামান লিটন বলেন,বিএনপি যতই পায়তারা করুক না কেন শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবারও নির্বাচনে যাবো এবং আওয়ামীলীগ আবারও ক্ষমতায় আসবে। বিএনপি নির্বাচনে না আসলে আমাদের কোন যায় আসে না। জনগন নির্বাচনের রায় দিবে।

লিটন বলেন, আমেরিকার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে তলাবিহিন ঝুড়ি আখ্যায়িত দিয়েছিলেন। বর্তমান সরকারের অভুতপূর্ব অগ্রযাত্রার কারনে সেই হেনরি কিসিঞ্জার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খাদ্যে স্বয়ংসম্পূর্নতা অর্জনের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাওয়ের পক্ষ থেকে পুরস্কৃত করেছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারনে এখন বাংলাদেশের আপামর মানুষ চরম আরাম আয়েশে দিন যাপন করছেন। আজ থেকে ১৫ বছর আগেও এ দেশের মানুষ একবেলা পেট ভরে ভাত খেতে পারতেন না। এক সময় সারের জন্য এদেশের মানুষকে প্রান দিতে হলেও বর্তমান সরকার কৃষি ও কৃষকদের উন্নয়নে ব্যপক ভুমিকা রেখে চলেছে। কৃষকদের বিনামুল্যে সার, বীজ ও কীটনাশক সরবরাহ অব্যহত রেখেছে। এরই ফলশ্রুতিতেই বাংলাদেশ খাদ্যে স্বংসম্পূর্নতা অর্জন করেছে। মানুষের আর্থ সামাজিক উন্নয়ন ঘটেছে। এই অর্জনের কৃতিত্ব বর্তমান সরকারের।

সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, শহিদুজ্জামান সরকার এমপি, ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এমপি, ছলিম উদ্দিন তরফদার এমপি, আনোয়ার হোসেন হেলাল এমপি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের স্বাস্থ ও জনসেবা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানাসহ জেলা আওয়ামীলীগের অন্যান্য নেতাকর্মীরা এসময় বক্তব্য রাখেন।

পরে দ্বিতীয় অধিবেশনে মাহবুবুল হক কমলকে সভাপতি ও রেজাউল করিমকে সাধারন সম্পাদক করে আংশিক কমিটি ঘোষনা করা হয়।#

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com