সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

এমন একটি নির্বাচন কমিশন গঠিত হবে যা সকলের কাছে গ্রহণযোগ্য হবে : নওগাঁয় তথ্যমন্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২, ৯.৩৬ পিএম
  • ৫৫৬ বার পড়া হয়েছে
সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ  বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক তথ্য ও সসম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যে নির্বাচন কমিশন গঠন করার উদ্যোগ নেয়া হয়েছে সেটি আশেপাশের কোন দেশে এভাবে অংশগ্রহণমূলক ভাবে উদ্যোগ নেয়া হয় নাই। যেখানে ৩০০ মানুষের বেশি নাম জমা পড়েছে। সেখানে বিএনপি ঘরে বসে থাকলেও কোন লাভ নেই। নাম জমা না দিলেও কোনো যায় আসে না। এমন একটি নির্বাচন কমিশন গঠিত হবে এই কমিশন দেশের মানুষসহ সার্চ কমিটিতে যাদের নাম রয়েছে তাদের কাছেও গ্রহণযোগ্য হবে। এবং নির্বাচন কমিশনের মাধ্যমে দেশে সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে। যে নির্বাচনে জনগণের মতামত প্রতিফলিত হবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বৃহস্পতিবার দুপুরে নওগাঁর জিলা স্কুল মাঠে পৌর-আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, বিএনপি সরাসরি নাম জমা না দিয়ে গোপনে অন্যদের মাধ্যমে নাম জমা দিয়েছে। এবং তাদের বুদ্ধিজীবীরা সেখানে গিয়েছে। দেশের মানুষ বলছেন তারা যে নামগুলো দিয়েছেন আসলে সেগুলো বিএনপি’র নাম।
তাই বিএনপিকে অনুরোধ জানাব এই ভাবে বিভ্রান্তি ছড়িয়ে কোন লাভ হবে না। আপনারা সরাসরি নাম না দিয়ে এখন আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছেন।
সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এসময় পৌর-আওয়ালীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক,  সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার, ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, ছলিম উদ্দিন তরফদার, আনোয়ার হোসেন হেলাল, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের স্বস্থ ও জনসেবা বিষয়ক সম্পাদক ড. রোকেয়া সুলতানা, সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান এ, কে এমন ফজলে রাব্বী বকুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহাসহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি নওগাঁ সার্কিট হাউস থেকে মৌখিকভাবে নওগাঁ পৌর আওয়ামী লীগের দেওয়ান সেকার আহমেদ শিষাণকে সভাপতি ও মোহাম্মদ নাসিম আহমেদকে সাধারণ সম্পাদক করে একটি আংশিক কমিটি ঘোষণা করেন।#

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com