সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

উত্তরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ২মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২, ১২.৪০ পিএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরা বিমানবন্দরের কাছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাদের একজন রাইড শেয়ারিং অ্যাপের চালক ও অন্যজন যাত্রী ছিলেন।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনা ঘটনা ঘটে। বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল মিয়া এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— মোটরসাইকেল চালক রফিকুল ইসলাম সুমন (৪০) ও যাত্রী কাজল আক্তার (৩৫)।

উপপরিদর্শক (এসআই) জুয়েল মিয়া বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আউট গেটের ওভারব্রিজের নিচে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। ঘটনাস্থলে গিয়ে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, কাভার্ডভ্যানের ধাক্কায় এই ঘটনাটি ঘটে । কাভার্ড ভ্যানের চালক ও গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com