সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রাশিয়া ইউক্রেনের বেশিরভাগ অংশ ঘেরাও করছে : নেটো

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২, ১০.৩০ এএম
  • ২১৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর বুধবার বলেছে মস্কোর সৈন্য প্রত্যাহারের দাবি সত্ত্বেও রাশিয়া ইউক্রেনের বেশিরভাগ অংশ ঘেরাও করছে এবং তার সামরিক শক্তি বৃদ্ধি করছে। নেটো প্রধান জেনস স্টলটেনবার্গও একই মন্তব্য করেছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস সংবাদদাতাদের বলেন, আসলে, কম নয় বরং আরও বেশি রুশ বাহিনী ইউক্রেন সীমান্তে রয়েছে এবং উদ্বেগের কথা হলো, তারা যুদ্ধের উদ্দেশ্যে অগ্রসর হচ্ছে।

নেটো সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ বুধবার (১৬ ফেব্রুয়ারি) বলেছেন যে, ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়ার সামরিক সেনা প্রত্যাহারের কোনো প্রমাণ নেই এবং রাশিয়া এখনো কোনো পুর্ব সতর্কতা ছাড়াই ইউক্রেনে পুরোদস্তুর হামলা চালাতে সক্ষম।

রাশিয়া মঙ্গলবার ও বুধবার রাশিয়া-অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপসহ কিছু ঘাঁটিতে সামরিক মহড়ার সমাপ্তি ঘোষণা করেছে। এ সময় তারা ভিডিও প্রকাশ করে বলে, সামরিক ইউনিটগুলো তাদের ঘরোয়া ঘাঁটিতে ফিরে যাচ্ছে।

স্টলটেনবার্গ ব্রাসেলসে নেটো প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের আগে সাংবাদিকদের বলেন, একটি রুশ সেনাদলের গতিবিধি থেকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত হয় না এবং পূর্ববর্তী আরেক ঘটনায় রাশিয়া একটি নির্দিষ্ট স্থান থেকে সেনা প্রত্যাহার করে। কিন্তু সাজ-সরঞ্জাম ঘাঁটিতেই ছেড়ে যায়, যাতে করে পরে সহজেই সেনারা ফিরে আসতে পারে।

তিনি বলেন, নেটো প্রত্যক্ষ করছে বাস্তবিক অর্থে সেনা প্রত্যাহারের পরিবর্তে রাশিয়া তার সামরিক সমাবেশ অব্যাহত রেখেছে। তবে তিনি বলেন,তিনি আশা করেন যে রাশিয়া সংলাপে বসার সিদ্ধান্ত নেবে এবং সংঘাতের পরিবর্তে কূটনীতির পথবেছে নেবে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার বলেছেন যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনার পক্ষে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সংলাপে বসার ইচ্ছাকে ইতিবাচকভাবে দেখছেন।

বাইডেন মঙ্গলবার বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের “এখনো অনেক সম্ভাবনা” রয়েছে এবং তিনি পুতিনের প্রতি আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান অথবা গুরুতর পরিণতির মেনে নিতে হতে পারে বলে সতর্ক করেন।

“দ্বিতীয় বিশ্বযুদ্ধ একটি প্রয়োজনীয় যুদ্ধ ছিল, বাইডেন বলেন। “কিন্তু যদি রাশিয়া ইউক্রেন আক্রমণ করে, তাহলে সেটা হবে তাদের নিজেদের বেছে নেওয়া, অথবা কোনো কারণ ছাড়াই যুদ্ধ। আমি এসব কথা বলি উসকানি দেওয়ার জন্য নয়, সত্য কথা বলার জন্য, কারণ সত্য বলা জরুরি।

জবাবদিহিতা জরুরি। যদি রাশিয়া সামনের দিনগুলোতে আক্রমণ করে, তাহলে ইউক্রেনকে হয়তো চরম মানবিক মূল্য দিতে হবে, কিন্তু রাশিয়ার জন্য পরিণাম হবে কৌশলগত। রাশিয়া যদি ইউক্রেনে হামলা চালায়, তাহলে তা আন্তর্জাতিকভাবে ব্যাপক নিন্দার সম্মুখীন হবে। বিশ্ব ভুলে যাবে না যে, রাশিয়া অপ্রয়োজনীয় মৃত্যু এবং ধ্বংস বেছে নিয়েছে। ইউক্রেন আক্রমণ করা একটি স্বঘোষিত ক্ষত হিসেবে প্রমাণিত হবে। যুক্তরাষ্ট্র এবং আমাদের মিত্র ও অংশীদারেরা স্বভাবতই এর জবাব দেবে।

বাইডেন বলেন, “নতুন অস্ত্র–নিয়ন্ত্রণ ব্যবস্থা, নতুন স্বচ্ছতা ব্যবস্থা, নতুন কৌশলগত স্থিতিশীলতা”সহ রাশিয়ান এবং নেটো নিরাপত্তা উদ্বেগের জবাবে যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে।

মঙ্গলবার পুতিন বলেন, তিনি ইওরোপে ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং সামরিক মহড়া নিয়ে যুক্তরাষ্ট্র এবং তার নেটো মিত্রদের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত।

ক্রেমলিনে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে সাক্ষাতের পর, পুতিন বলেন, যদিও পশ্চিমা দেশগুলো ইউক্রেন এবং অন্য প্রাক্তন সোভিয়েত রাষ্ট্রগুলোর জন্য সম্ভাব্য নেটো সদস্যপদ বাতিল করার এবং রাশিয়ার নিকটবর্তী পূর্ব ইওরোপে পশ্চিমা সেনাদের ফিরিয়ে নেওয়াসহ মস্কোর মূল দাবিগুলো প্রত্যাখ্যান করেছে, তথাপি তিনি পশ্চিমা দেশগুলোর সঙ্গে যুক্ত হতে ইচ্ছুক।

[এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য দ্য অ্যাসোসিয়েটেড প্রেস, এজেন্সd ফ্রান্স-প্রেস এবং রয়টার্স থেকে নেওয়া হয়েছে]

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com