সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মিয়ানমার আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেবে না

  • আপডেট সময় বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২, ১০.১১ এএম
  • ৫২০ বার পড়া হয়েছে

সোমবার মিয়ানমার সরকার জানিয়েছে, মিয়ানমার তার প্রধান কূটনীতিকের পরিবর্তে একজন অরাজনৈতিক প্রতিনিধি পাঠানোর আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে। আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের কম্বোডিয়ায় এই সপ্তাহের বৈঠকে তারা অংশ নেবে না।

এ মাসের শুরুতে আসিয়ানের বর্তমান সভাপতি কম্বোডিয়া জানিয়েছে যে, কম্বোডিয়ার রাজধানী নমপেনে বুধ ও বৃহস্পতিবারের বৈঠকে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী উনা মং লুইনকে আমন্ত্রণ জানানোর বিষয়ে আঞ্চলিক গ্রুপের সদস্যরা একমত হতে পারেননি।

মিয়ানমারের অংশগ্রহণ সীমিত করার সিদ্ধান্তটি সে দেশে সেনাবাহিনীর দখলের ফলে দেশটির সহিংস রাজনৈতিক সঙ্কট কমাতে গত বছর আসিয়ানে সম্মত পদক্ষেপ বাস্তবায়নে মিয়ানমারে অসহযোগিতার বিষয়ে মত বিরোধেরই প্রকাশ।

মতানৈক্যের কারণে মিয়ানমারের সামরিক সরকারের প্রধান, সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংকে গত অক্টোবরে আসিয়ান নেতাদের ভার্চুয়াল বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। মিয়ানমার সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের পর থেকে বন্দী থাকা সু কি’র সাথে আসিয়ানের একজন বিশেষ দূতের সাক্ষাতে বাধা দেয়ার পরপরই এই ভর্ত্সনা করা হয়।

আসিয়ানের বর্তমান চেয়ারম্যান ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হান সেন জানান যে, তিনি মনে করেন যে মিয়ানমারের পরবর্তী শীর্ষ সম্মেলনে যোগ দেয়া গুরুত্বপূর্ণ।

কম্বোডিয়ার পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র চাম সৌনরি বলেছেন যে , এই সপ্তাহের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মিয়ানমারকে আমন্ত্রণ জানানোর বিষয়ে মতভেদের কারণ “আসিয়ানের ৫-দফা ঐকমত্য বাস্তবায়নে তেমন কোন অগ্রগতি হয়নি”। দফাগুলোর ব্যাপারে মিয়ানমারসহ গ্রুপের সকল সদস্য একমত হয়েছিল।

গত এপ্রিলে একটি বিশেষ বৈঠকে মিয়ানমারে অবিলম্বে সহিংসতা বন্ধ করা, সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে সংলাপ, আসিয়ানের একজন বিশেষ দূতের মধ্যস্থতা, আসিয়ান চ্যানেলের মাধ্যমে মানবিক সহায়তার ব্যবস্থা এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে সাক্ষাতের জন্য বিশেষ দূতের মিয়ানমার সফরের আহ্বান জানিয়ে একটি ঐক্যমত্য প্রকাশ করে আসিয়ান নেতারা বিবৃতি জারি করেন।

ঐক্যমত্য প্রত্যাখ্যান না করলেও তা বাস্তবায়নে মিয়ানমার কোন ভূমিকাই রাখেনি।

মিয়ানমারের মিলিটারি কাউন্সিলও দেশের কোথাও সামান্য বিদ্রোহের সম্মুখীন হলেই তার বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ গ্রহণ অব্যাহত রেখেছে। সেইসাথে সু চিকে রাজনৈতিক জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য তার বিচার করার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com