সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে অপহরণের ২৫ দিন পর কলেজছাত্রী উদ্ধার, আটক এক।

  • আপডেট সময় রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২, ৪.২৯ পিএম
  • ৬২০ বার পড়া হয়েছে
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার চাঞ্চল্যকর কলেজছাত্রী নুপুর মহন্ত অপহরণ ঘটনার ২৫ দিন পর গত শুক্রবার (১১ ফেব্রয়ারি) সন্ধ্যায় ঢাকা আশুলিয়া থানার কাডগড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় অপহরণ মামলার প্রধান আসামী রুবেল ইসলামকে(৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। রুবেল ইসলাম ফুলবাড়ী উপজেলার বেতদীঘি ইউনিয়নের চকএনায়েতপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। অপহৃতা নুপুর মহন্ত উপজেলার বেতদীঘি ইউনিয়নের মাদিলাহাট মাহালীপাড়া গ্রামের অজল মহন্তের মেয়ে।
ফুলবাড়ী থানার মামলা সুত্রে জানা গেছে, চলতি বছরের গত ১৭ জানুয়ারি রাত আনুমানিক ১১ টার দিকে ফুলবাড়ী উপজেলার বেতদীঘি ইউনিয়নের মাদিলাহাট মাহালীপাড়া গ্রামের অজল মহন্তের কলেজ পড়ুয়া মেয়ে নুপুর মহন্ত অপহরণের শিকার হয়। এ ব্যাপারে গত ১৯ জানুয়ারি নুপুরের পিতা অজল মহন্ত একই ইউনিয়নের চকএনায়তপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে রুবেল ইসলামসহ পাঁচজনকে আসামী করে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং( ৬)। মামলার পাঁচজন আসামীর আদালত থেকে জামিন থাকলেও মামলার প্রধান আসামী রুবেল ইসলাম নুপুর মহন্তকে নিয়ে দেশের বিভিন্ন এলাকায় লুকিয়ে ছিল। এরপর অনেক খোজাখোজির পর তাকে আটক সহ নুপুর মন্তকে উদ্ধার করা হয়।
মামলার তদারককারি অফিসার এসআই রওশন সরকার বলেন, নুপুর মহন্ত অপহরণ হওয়ার পর থেকেই অপহৃতাকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেপ্তারের জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দফায় দফায় অভিযান চালানো হয়। শেষ পর্যায়ে গত শুক্রবার (১১ ফেব্রয়ারি) ঢাকার আশুলিয়া থানার কাডগড়া এলাকার এক বাসা থেকে অপহৃতাকে উদ্ধারসহ মামলার প্রধান আসামী রুবেল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। নুপুর মহন্তকে নিয়ে আসামী রুবেল ইসলাম ঘন ঘন অবস্থান পরিবর্তন করার কারণে তাকে গ্রেপ্তার করতে একটু সময় লেগেছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাে. আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার তদারককারি কর্মকর্তা এসআই রওশন সরকারের নেতৃত্বে এএসআই মাসুদসহ পুলিশ সদস্যরা স্থানীয় র‌্যাব সদস্যদের সহযােগিতায় ঢাকার আশুলিয়া কার্ডগড়া এলাকা থেকে নুপুর মহন্তকে উদ্ধারসহ অপহরণ মামলার প্রধান আসামী রুবেল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার উদ্ধার হওয়া উপহৃতা নুপুর মহন্ত ও গ্রেপ্তারকৃত রুবেল ইসলামকে আদালতে সাপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com