সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভ্যালেন্টাইনের নতুন চমকঃ মৌসুম আহমেদের ” গোপনে গোপনে”

  • আপডেট সময় শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২, ২.২২ পিএম
  • ৪৩৮ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ একজন গান পাগল মানুষ। যার জন্ম হয়েছিল একটি সংস্কৃতিমনা ফ্যামিলিতে। বড় চাচা, ছোট চাচা, বলতে গেলে পরিবারের সবাই গাইতেন গান। সকালে ঘুম ভেঙ্গেই কানে প্রথম ভেষে আসতো চাচাদের গানের রেওয়াজ। আর সে ভালোবাসতো কবিতা লিখতে, মনের খেয়ালে কখনো তাতে দিতেন সুর। আর এভাবেই গান বানানোর নেশা ছোট থেকে লালন করে এসেছেন তিনি। ফ্যামিলি থেকে চাওয়া হতো না, সে গান শিখুক। কিন্তু তার রক্তে যে গানের নেশা, সুরের নেশা। তা কি আর ছাড়া যায়? বলছি মৌসুম আহমেদ’র কথা। এ সময়ের অন্যতম উঠতি প্রোমিনেন্ট আর্টিস্ট। যার গিটারের হাতে খড়িঁটা শুরু হয়েছিল, এ এদেশের অন্যতম কিংবদন্তি প্রয়াত লাকি আকন্দ এঁর কাছে থেকে। যিনি কিনা ছিলেন তার ফ্যামিলি রিলেটিভ।

স্কুল কলেজ আর ভার্সিটির গন্ডি পেড়িয়ে চাকরির পাশাপাশি একে একে নাটকের টাইটেল গান থেকে শুরু করে বেশ কিছু মৌলিক গান উপহার দেন তিনি। লিরিক লেখা ও সুর করার পাশাপাশি নিজেই সেই গান গেয়ে মডেল হিসেবেও নাম লেখান এই তরুণ শিল্পী। তার প্রথম এলব্যাম বন্ধু ভার্সেস ভালোবাসা রিলিজ পায় ২০১৫ তে। তার পর থেকে অনেক চড়াই উৎরাই পার করে দীর্ঘ প্যান্ডামিকের পর নতুন বছরে ভ্যালেন্টাইনে নিয়ে এলেন তার আরো একটি চমক। গোপনে গোপনে শিরোনামের গানটির লিরিক টিউন এঁর পাশাপাশি এই গানের মডেল তিনি নিজেই হয়েছে। তিনি জানান, দীর্ঘ ৪ বছর ধরে লিখেছেনএই গানটি । অবশেষে সেই গানের স্ক্রিপ্ট রাইটিং , ভিজুয়ালাইজেশন তিনি নিজেই করেছেন। এমনকি কস্টিউম ডিজাইনিংও তার নিজের করা। যে গানের শুট হয়, গত জানুয়ারির তে পুরান ঢাকায় অবস্থিত বিউটী বোর্ডিং এ।
ডুয়েট এই গানের সাথে দ্বৈত কণ্ঠ দিয়েছেন এ সময়ের অন্যতম প্রমিনেন্ট আর্টিস্ট তাসনিম সাদিয়া। আর মৌসুমের সাথে গানের মডেল হিসেবে জুটি বেধেছেন এ সময়ের অন্যতম পরিচিত মুখ, মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত।
গানের মিউজিক ভিডিওটি এই ভ্যালেন্টাইনেই মুক্তি পাবে জি সিরিজের ব্যানারে। এই তরুণ গুণী শিল্পী বর্তমানে এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট হিসেবে কর্মরত আছেন চ্যানেল টোয়েন্টি ফোরে। তিনি জানান, এই পেশার পাশাপাশি গান নিয়ে আরো বহুদূর পাড়ি দিতে চান। সামনে আরো সুন্দর সুন্দর গান উপহার দিতে চান বাংলা গানের শ্রোতাদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com