মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রিকশা থেকে ল্যাপটপ ছিনতাইকালে গ্রেফতার ০২, মোটরসাইকেল জব্দ

  • আপডেট সময় শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২, ৩.৩৪ পিএম
  • ৬৮২ বার পড়া হয়েছে

ঢাকা উওরা পশ্চিম থানা এলাকায় রিকশা থেকে ল্যাপটপ ছিনতাইকালে দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ‍উওরা পশ্চিম থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ মতিউর রহমান ও মোঃ দিদার মুন্সি। এসময় তাদের হেফাজত থেকে একটি ল্যাপটপসহ ব্যাগ, দুইটি চাকু, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইলফোন উদ্ধার করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ আক্তারুজ্জামান ইলিয়াস জানান, বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি ২০২২) দিবাগত রাত ১২:৩০ টায় উওরা পশ্চিম থানার ১০ নং সেক্টর এলাকায় পৌঁছালে ২ জন ছিনতাইকারী মোটরসাইকেলযোগে জনৈক হাসান আল রিয়াদকে বহনকৃত রিকশা গতিরোধ করে। ভিকটিমকে ধারালো চাকুর ভয় দেখিয়ে তার কাছে থাকা ল্যাপটপ ছিনিয়ে নেয়। এ সময় উক্ত এলাকার টহল পুলিশ ছিনতাই হওয়া ল্যাপটপসহ দুই ছিনতাইকারীকে মতিউর ও দিদারকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে চাকু ও মোটরসাইকেল জব্দ করা হয়।

 

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা  ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ডাকাতি, দস্যুতা, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উওরা পশ্চিম থানায় মামলা রুজু হয়েছে মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com