সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে মসজিদ সংস্কারে আর্থিক অনুদান ও এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট সময় রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২, ১০.২৩ পিএম
  • ২০২ বার পড়া হয়েছে

 

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে মসজিদ সংস্কারের জন্য আর্থিক অনুদান প্রদান সহ এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন, লায়ন্স ক্লাব অব ঢাকা মহাখালী ফ্রেন্ডস, জেলা ৩১৫ এ-২ বাংলাদেশ এর সভাপতি ও পিপি এস প্লাষ্টিক পাইপ ইন্ড্রাষ্ট্রীস এর ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট্র ব্যবসায়ী ও সমাজ সেবক লায়ন শাইলা সাবরীন।

শনিবার সকালে তিনি লায়ন্স ক্লাব অব ঢাকা মহাখালী ফ্রেন্ডস জেলা ৩১৫ এ-২ বাংলাদেশ এর উদ্যোগে এই আর্থিক অনুদান ও শীতবস্ত্র বিতরণ করেন। লায়ন শাইলা সাবরীন ঢাকা থেকে এসে ফুলবাড়ী পৌর এলাকার কাঁটাবাড়ী নয়াপাড়া জামে মসজিদ সংস্কারের কাজের জন্য নগদ এক লক্ষ টাকা মসজিদ কমিটির হাতে তুলেদেন। এসময় উপস্থিত ছিলেন লায়ন সনজিত বিশ্বাস লায়ন তনুশ্রী সাহা এম জে এফ, পিপি এস প্লাষ্টিক পাইপ ইন্ড্রাষ্ট্রীস এর ডেপুটি জেনারেল ম্যানেজার মাজেদ জাহাঙ্গীর, মসজিদ কমিটির সভাপতি খুরশিদ আলম নাদিম ও সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলামসহ অন্যন্য মুসুল্লিরা উপস্থিত ছিলেন। পরে তিনি ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এতিম খানা ঘুরে শিশুদের মাঝে শীতবস্ত্র হিসেবে প্রায় তিন শতাধিক সোয়েটার বিতরণ করেন।

 

উল্লেখ্য, ফুলবাড়ীর একটি প্রতিবন্ধী অসহায় পরিবারকে নিয়ে স্থানীয় একজন সাংবাদিক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি মানবিক স্টাটাস দেয়। সেটি তার নজরে আসলে ব্যাক্তিগত অর্থায়নে ওই পরিবারটিকে একটি বাড়ী নির্মান করে দেন সমাজ সেবক লায়ন শাইলা সাবরিন। বাড়ীটি উদ্বোধনের সময় মসজিদ কমিটি তার কাছে মসজিদ সংস্কারের জন্য কিছু অনুদান আবেদন করেন, এসময় তিনি অনুদানের প্রতিশুতিদেন, এরই প্রেক্ষিতে তিনি ওই মসজিদে এই আর্থিক অনুদান প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com