সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিনামূল্যে মাস্ক বিতরণ করলো বৃত্ত ফাউন্ডেশ

  • আপডেট সময় রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২, ৭.৪৬ পিএম
  • ৪১৯ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ পুরো পৃথিবীর মানুষ আজ করোনা মহামারির (কোভিড-১৯) কাছে শিকল বন্দী। মানুষের দৈনন্দিন কর্ম জীবনে যেমন ভাটা পরেছে ঠিক তেমনি প্রত্যেকের ব্যক্তিগত জীবনেও এর প্রভাব বিদ্যমান। সারা পৃথিবী জুড়ে এই মহামারি ভাইরাসকে রুখতে নেয়া হচ্ছে নানারকম ইতিবাচক পদক্ষেপ। বিশেষজ্ঞরা মনে করেন সংক্রমিত এই ভাইরাস থেকে নিজেকে এবং অন্যকে সুরক্ষিত রাখতে মাস্ক পরিধান বাধ্যতামূলক করা প্রয়োজন, যার কোনো বিকল্প নেই। সচেতনতা বৃদ্ধি এবং করোনা ভাইরাস থেকে নিজেকে ও অন্যদেরকে সুরক্ষিত রাখার লক্ষ্যে গত ৫ই ফেব্রুয়ারি ২০২২, সকাল ১০ টা থেকে শুরু করে বিকাল ৩ টা পর্যন্ত বৃত্ত ফাউন্ডেশনের আয়োজনে ও কনফিডেন্স গ্রুপ’র সৌজন্যে এবং মেহমানখানা’র কারিগরি সহযোগিতায় রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন এলাকায় সচেতনতামূলক এই ক্যাম্পেইনটি বাস্তবায়ন করা হয়।

উক্ত ক্যাম্পেইনটি বৃত্ত ফাউন্ডেশনের দুইটি টিমের মাধ্যমে পরিচালিত হয়, যা একটি টিম ভাগ হয়ে সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঐতিহাসিক ভিক্টোরিয়া পার্কের ভিতরে ও বাহিরসহ বাস স্টপেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে, কবি নজরুল সরকারি কলেজ এর সামনে, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এর সামেনে এবং আরেকটি টিম ঢাকা গভঃ মুসলিম হাই স্কুলের সামনে, সেন্ট গ্রেগরিজ হাই স্কুল এন্ড কলেজ এর সামনে ও স্বরসতী পূজা উপলক্ষ্যে ফরাসগঞ্জের বিহারী লাল জিউ মন্দিরে আগত ভক্তদের মাঝে স্বাস্থবিধি মেনে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। কর্মসূচিতে উল্লেখিত স্থানসমূহে চার হাজারের অধিক মাস্ক বিতরণ করা হয়।

কর্মসূচি চলাকালীন বৃত্ত ফাউন্ডেশনের সদস্যরা জনসাধারণের উদ্দেশ্যে বলেন, কোভিড প্রায় সর্বত্র ছড়িয়ে পড়েছে যা এটি সত্যি উদ্বেগের বিষয় তাই আমাদের সকলের উচিত সবসময় মাস্ক পরিধান করা, এছাড়াও মাস্ক পরিধানে আপনাকে ধূলোবালি থেকে সুরক্ষিত রাখবে।

পরিশেষে আয়োজক সংস্থার পক্ষ থেকে সাধারণ সম্পাদক বিথী আলম বলেন- অনেকই আছেন যারা মাস্ক পরিধানে ইচ্ছুক নয়, তারা যেখাসে সেখানে ঘুরে বেড়াচ্ছেন এবং তাদের ভিতর সচেতনতা বলতে কিছুই নেই। আমাদের এই ক্যাম্পেইনের উদ্দেশ্যই হলো সেই সকল মানুষদের মাঝে স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলা। আমরা আশা করি কনফিডেন্স গ্রুপের সৌজন্যে এবং মেহমানখানা’র কারিগরি সহযোগিতায় এই ধরনের কার্যক্রম আগামিতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com