সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

৭ কলেজে ভর্তির চূড়ান্ত তালিকা ৮ ফেব্রুয়ারি

  • আপডেট সময় শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২, ৯.৪১ পিএম
  • ২৫৩ বার পড়া হয়েছে

বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে জানানো হয়েছে, সাত কলেজের তৃতীয় পর্বের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন করে যারা বিভাগ মনোনয়ন পেয়েছেন, তাদেরকে ভর্তির প্রথম কিস্তির টাকা আগামী ৮ ফেব্রুয়ারি বিকেল ৩টার মধ্যে পরিশোধ করতে হবে। নির্ধারিত তারিখের পর চূড়ান্ত পর্বের মনোনয়ন দেওয়া হবে। তাই, আগামী ৮ ফেব্রুয়ারির পর তৃতীয় পর্বের মনোনয়নের জন্য টাকা জমা করা যাবে না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার রাত পর্যন্ত কলা ও সামাজিক বিজ্ঞান এবং বাণিজ্য ও বিজ্ঞান ইউনিটে প্রায় ২১ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রথম কিস্তির টাকা পরিশোধ করেছেন। এ ধাপের পর থেকে আর বিষয় কিংবা কলেজ মাইগ্রেশন বন্ধের সুযোগ থাকবে না। প্রথম দুটিতে এ সুযোগ ছিল।

তিনি বলেন, “প্রথম ও দ্বিতীয় মনোনয়নে যারা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করে মাইগ্রেশন বন্ধের আবেদন করেছেন, তাদের আবেদন আমরা গ্রহণ করেছি। সে সংখ্যাটাও কম নয়, ১ থেকে দেড় হাজারের মতো হবে। আজ তৃতীয় ধাপের মনোনয়ন থেকে অটো মাইগ্রেশন চলবে। আগামী ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে।”

প্রথম ও দ্বিতীয় মনোনয়নে ভর্তিচ্ছুদের কলেজ ও বিষয় পছন্দক্রম শুরুর দিক থেকে দেওয়া হয়েছিল। এ সময় যেসব ভর্তিচ্ছু মাইগ্রেশন বন্ধ করেছেন, তারা ওই কলেজ এবং বিষয়েই থাকবেন। ভর্তিচ্ছুদের পছন্দক্রম এবং মেধা অনুসারে মনোনয়ন দেওয়া হয়েছে। অবশিষ্ট শূন্য আসনে মেধাতালিকা অনুসারে নতুন শিক্ষার্থীদের মনোনয়ন দেওয়া হচ্ছে।

গত ১৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজে স্নাতক প্রথম বর্ষে ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়। গত বছরের ৫- ৬ নভেম্বর সাত কলেজের বাণিজ্য, বিজ্ঞান অনুষদ এবং ১৩ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছে। এ বছর ঢাবির অধিভুক্ত সরকারি সাত কলেজের বিজ্ঞান ইউনিটে ৬ হাজার ৫০০, বাণিজ্য ইউনিটে ৫ হাজার ৩১০ এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে সংখ্যা ১৪ হাজার ৩৫০টি আসন আছে। সাত কলেজে আসন ২৬ হাজার ১৬০টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com