সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সেনা অভিযানে ইসলামিক স্টেট নেতা নিহত

  • আপডেট সময় শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২, ১২.০৫ এএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

উত্তর-পশ্চিম সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান পরিচালনাকারী দলের হামলায় ইসলামিক স্টেট (আইএস) সন্ত্রাসী গোষ্ঠীর নেতা নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার দিনের শুরুর দিকে একটি বিবৃতিতে, আমির মুহাম্মাদ সা’ইদ আবদাল রহমান আল-মাওলা’র মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি আবু ইবরাহিম আল-হাশিমি আল-কুরাশী নামেও পরিচিত।

বাইডেন বলেন, “যুক্তরাষ্ট্রের জনগণ ও আমাদের মিত্রদের রক্ষা করতে, এবং বিশ্বকে আরও নিরাপদ করতে, গত রাতে আমার নির্দেশে, উত্তর-পশ্চিম সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সফলভাবে একটি সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে।” প্রেসিডেন্ট “ সামরিক বাহিনীর দক্ষতা ও বীরত্বকে” অভিযানের সফলতার কৃতিত্ব প্রদান করেন।

তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রের সকলে অভিযান থেকে নিরাপদে ফিরে এসেছেন।”

ইতোপূর্বে বৃহস্পতিবার পেন্টাগন জানিয়েছিল যে, উত্তর-পশ্চিম সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিশেষ দল একটি “সফল” সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে।

পেন্টাগনের মুখপাত্র জন কারবি’র বিবৃতিটিতে সেই অভিযান বা তার লক্ষ্যবস্তু সম্পর্কে সে সময় কোন বিস্তারিত তথ্য না দিয়ে জানানো হয়েছিল যে, এই বিষয়ে পরবর্তীতে সামরিক বাহিনীর পক্ষ থেকে আরও তথ্য প্রদান করা হবে।

রাত্রীকালীন অভিযানটি ইদলিব প্রদেশে পরিচালনা করা হয়। তুরস্কের সীমান্তের নিকটবর্তী ইদলিব, সিরিয়ার সর্বশেষ বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা। এলাকাটিতে আল-কাঈদা ও অন্যান্য জঙ্গী গোষ্ঠীর কয়েকজন উচ্চ পর্যায়ের কর্মীও বাস করে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এর আগেও ঐ অঞ্চলটিতে আল-কাঈদার উচ্চ পর্যায়ের নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছিল। বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো ড্রোন ব্যবহার করে করা হয়েছিল।

২০১৯ সালের অক্টোবর মাসে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিশেষ দল ইদলিবে একটি অভিযান চালিয়েছিল, যাতে ইসলামিক স্টেট এর প্রাক্তন প্রধান আবু বকর আল-বাগদাদী নিহত হয়।

আল-বাগদাদী নিহত হওয়ার কিছুদিন পরই, ২০১৯ সালের অক্টোবরে আল-মাওলা আইএস এর নিয়ন্ত্রণ নেন।

বাগদাদী খুব কম হলেও নিয়মিতভাবেই প্রকাশ্যে আসতেন। তবে, আল-মাওলা তার এই পূর্বসূরীর মত একই নিয়তি এড়াতে আরও অনেক বেশি নিভৃতে থাকতেন।

আল-মাওলার মৃত্যু আইএস এর জন্য একটি বড় ধাক্কা হতে পারে। এ পর্যন্ত ‍গুরুতর পরাজয় সত্ত্বেও জঙ্গী গোষ্ঠীটিকে পুরোপুরি দমন করা সম্ভব হয়নি।

এছাড়াও, গত অক্টোবরে ইরাকের বাহিনী, সামি জসিম মুহাম্মাদ আল-জাবুরিকে গ্রেফতার করেছিল। হাজী হামিদ নামেও পরিচিত আল-জাবুরিকে, পেন্টাগন “আইএসআইএস এর সবচেয়ে জ্যেষ্ঠ নেতাদের একজন” হিসেবে ব্যাখ্যা করেছে।

একজন পশ্চিমা সন্ত্রাসবিরোধী কর্মকর্তা, পরিচয় গোপণ রাখার শর্তে গোয়েন্দা সংক্রান্ত বিষয়ে ভিওএ’র সাথে আলাপকালে, আল-জাবুরির গ্রেফতারটিকে “অত্যন্ত গুরুত্বপূর্ণ” হিসেবে উল্লেখ করেন। কারণ আল-মাওলা নিহত বা আটক হলে, আল-জাবুরিকেই তার সম্ভাব্য উত্তরসূরী হিসেবে ধারণা করা হত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com