সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আফগানিস্তান থেকে দেশে ফেরার অনুমতি পেলেন নিউজিল্যান্ডের গর্ভবতী নারী সাংবাদিক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২, ১২.৩৩ এএম
  • ১৮৬ বার পড়া হয়েছে

কোভিড–১৯ বিধিনিষেধের কারণে আফগানিস্তানে আটকে পড়া নিউজিল্যান্ডের গর্ভবতী নারী সাংবাদিক অবশেষে দেশে ফেরার অনুমতি পেয়েছেন। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) তিনি জানান, নিউজিল্যান্ড সরকার তাকে দেশে ফেরার উপায় করে দিয়েছে।

এর আগে নিউজিল্যান্ডের কর্তৃপক্ষ সাংবাদিক শার্লট বেলিসকে দেশে ফিরতে সেখানকার কোয়ারান্টাইনের জন্যে নির্দিষ্ট হোটেলগুলোতে জায়গা পেতে আবেদন করতে বলে। এই শর্ত প্রত্যাহার করেছে দেশটি। নিউজিল্যান্ডের উপ প্রধানমন্ত্রী গ্রান্ট রবার্টসন জানান, বেলিসকে কোয়ারান্টাইন হোটেলের একটি কক্ষের ভাউচার প্রদান করা হয়েছে।

বেলিসের ঘটনার কারণে নিউজিল্যান্ড সরকারকে আন্তর্জাতিক মহলে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। দেশটির হাজারো নাগরিক সামরিক বাহিনী পরিচালিত সীমান্তের কোয়ারান্টাইন হোটেলগুলোতে জায়গা পাওয়ার অপেক্ষায় বিভিন্ন দেশে আটকা পড়েছেন।

বেলিস নিউজিল্যান্ডের নাগরিকদের তার পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, সরকার শুধুমাত্র তাকে বিশেষ বিবেচনায় এই সুযোগ দেওয়াতে তিনি হতাশ হয়েছেন। কারণ আরও অনেক নিউজিল্যান্ডের গর্ভবতী নারীরাও আটকে রয়েছেন বিদেশে।

নিউজিল্যান্ডের কোয়ারেন্টিন ব্যবস্থার প্রধান ক্রিস বানি বলেন, বেলিসকে এই সুযোগ দেওয়া হয়েছে কারণ আফগানিস্তান অত্যন্ত বিপদজনক এবং সেখানে সন্ত্রাসী হামলারও সম্ভাবনা রয়েছে।

৩৫ বছর বয়সি শার্লট বেলিস বেলিস কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার আফগানিস্তানের প্রতিবেদক হিসেবে নিয়োজিত ছিলেন। কাতারের আইন অনুযায়ী অবিবাহিত অবস্থায় সন্তানধারণ নিষিদ্ধ হওয়ায় গত নভেম্বরে তিনি আল জাজিরা থেকে ইস্তফা দেন।

এরপর বেলিস তার সঙ্গী চিত্রগ্রাহক জিম হাইলেব্রেকের দেশ বেলজিয়াম যান এবং সেখানে নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করেন। কিন্তু সেখানে আবেদন প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কারণে ততদিনে তার ভ্রমণ ভিসার মেয়াদ শেষ হয়ে যেত বলে জানান তিনি।

সন্তানসম্ভবা অবস্থায় ভ্রমণ ভিসা নিয়ে তিনি এক দেশ থেকে আরেক দেশে ঘুরতে পারতেন। কিন্তু হোটেলে থাকা–খাওয়ার টাকা খরচের সঙ্গে সঙ্গে স্বাস্থ্য সুবিধা থেকেও বঞ্চিত হতে পারতেন। এসব ভেবে তিনি ও তার সঙ্গী হাইলেব্রেক নিউজিল্যান্ডে ফেরার চেষ্টা করতে আফগানিস্তানে ফিরে আসেন। কারণ তাদের আফগানিস্তানের ভিসা ছিল।

অগাস্টের মাঝামাঝি সময়ে ক্ষমতায় আসার পর থেকে নারীদের ওপর নিপীড়নমূলক নিয়ম চাপিয়ে দেওয়ার কারণে তালিবান আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে। তারা এমনকি ষষ্ঠ শ্রেণির মেয়েদেরও লেখাপড়া নিষিদ্ধ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com