সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বেইজিংয়ে কিছু আবাসিক এলাকায় লকডাউন

  • আপডেট সময় সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২, ৩.১৫ পিএম
  • ১৮০ বার পড়া হয়েছে

বেইজিংয়ের কর্মকর্তারা রবিবার জানিয়েছেন যে সেখানে কোভিড-১৯ এর দুইজন রোগী সনাক্ত হওয়ার পর, তারা শহরটির উত্তরের ডিস্ট্রিক্ট-এর কয়েকটি আবাসিক এলাকার সাথে বাইরের যাতায়াত সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে রেখেছেন।

চাওইয়াং ডিস্ট্রিক্ট এর আনজেনলি মহল্লার বাসিন্দাদের শনিবার যাতায়াত বিচ্ছিন্ন করা হয় এবং তাদের নিজেদের প্রাঙ্গন ছেড়ে বের হতে দেওয়া হবে না।

শুক্রবার শুরু হতে যাওয়া অলিম্পিক গেমসের জন্য প্রস্তুতি নিতে থাকা বেইজিং উচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

যদিও আশপাশের দেশের তুলনায় চীনে সংক্রমণের হার কম, তবুও দেশটি তাদের “জিরো-টলারেন্স” নীতি আরও কড়াকড়িভাবে আরোপ শুরু করেছে। এই নীতির আওতায় কোন সংক্রমিত ব্যক্তি সনাক্ত হওয়ার সাথে সাথেই সংক্রমণের ধারাটি রোধ করে দেওয়া হয়।

একইসাথে শহরটির ১৯টি স্থানে পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে যাতে সেখানকার বাসিন্দাদের শুক্রবার পর্যন্ত প্রতিদিন পরীক্ষা করানো যায়। রাষ্ট্রীয় সমর্থনপুষ্ট বেইজিং নিউজ-এর তথ্যমতে, মহামারী বিষয়ক একটি ব্রিফিং এ এমনটাই জানিয়েছেন কর্মকর্তারা।

বেইজিং সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল-এর সহকারী প্রধান, প্যাং শিংহুয়ো জানান যে, শনিবার বিকাল ৪টা থেকে রবিবার বিকাল ৪টার মধ্যে, চীনের রাজধানীতে মোট ১২ জন কোভিড-১৯ রোগী সনাক্ত করা হয়েছে। সনাক্তদের মধ্যে সকলেই তার আগে থেকেই কোননা কোন কোভিড নিয়ন্ত্রক পদক্ষেপের আওতায় ছিলেন।

ফেংটাই ডিস্ট্রিক্ট-এর লক্ষ লক্ষ মানুষকে গত সপ্তাহে কয়েক দফায় পরীক্ষা করানো হয়। সেখানে কয়েকটি আবাসিক এলাকা লকডাউন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com