সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

খুলনার ফুলতলা উপজেলায় ধর্ষণের পর হত্যা : খণ্ডিত মাথা উদ্ধার, আটক ২

  • আপডেট সময় শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২, ৭.৫০ পিএম
  • ২৩০ বার পড়া হয়েছে

খুলনার ফুলতলা উপজেলার উত্তর ডিহি গ্রামের ধানক্ষেত থেকে তিন দিন আগে উদ্ধার করা হয় এক নারীর মাথাবিহীন মরদেহ। আজ নির্মাণাধীন একটি ভবনের মাটির নিচ থেকে উদ্ধার করা হয় সেই খণ্ডিত মাথা।

আজ শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে খুলনার র‍্যাব-৬-এর অধিনায়ক কর্নেল মোসতাক আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার শিকার ওই নারীর নাম মুসলিমা খাতুন (২০)। তিনি পাটকলের শ্রমিক ছিলেন।

কর্নেল মোসতাক আহমেদ আরও জানান, গত মঙ্গলবার রাতে একটি মোবাইল ফোনের কল পেয়ে বাড়ি থেকে বের হন মুসলিমা। ঘটনার পরের দিন একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মোবাইল ফোনের কলের সূত্র ধরে র‍্যাব উন্নত প্রযুক্তি ব্যবহার করে ফরিদপুর থেকে গতকাল শুক্রবার রিয়াজ নামে একজনকে আটক করে। পরে ফুলতলা থেকে তাঁর সহযোগী সোহেলকেও আটক করা হয়।

কর্নেল মোসতাক বলেন,  আটককৃত দুজন মুসলিমাকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ দ্বিখণ্ডিত করার কথা স্বীকার করেছেন। তাঁরা ওই নারীর খণ্ডিত মাথা নির্মাণাধীন একটি ভবনের মাটির নিচে লুকিয়ে রাখার তথ্য দেন। এরপর আজ সেখানে গিয়ে খণ্ডিত মাথা উদ্ধার করা হয়।

কর্নেল মোসতাক আরও বলেন, নিহত মুসলিমার সঙ্গে রিয়াজের প্রেমের সম্পর্ক ছিল। রিয়াজ বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। গত মঙ্গলবার রাতে তিনি ফোন করে মুসলিমাকে ডেকে এনে সোহেলকে নিয়ে যুগ্নিপাশার মুনসুরের ঘরে সংঘবদ্ধ ধর্ষণ করেন। পরে গাড়িতে তোলার কথা বলে বিল এলাকায় নিয়ে যান। সেখানে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। এরপর মরদেহ ধানক্ষেতে ফেলে দেন। পরে তাঁর বাড়ি থেকে বটি এনে মরদেহ থেকে মাথা বিচ্ছিন্ন করেন। সেই মাথাটি নির্মাণাধীন একটি ভবনের মেঝেতে পুঁতে রাখেন। সেখানে খণ্ডিত মাথার সঙ্গে মুসলিমার জামাকাপড় ও স্যান্ডেল পুঁতে রাখা হয়।

র‍্যাবের এ অধিনায়ক জানান, ঘটনার পরের দিন গত বুধবার যখন মুসলিমার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়, তখন রিয়াজও সেখানে উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন ভাবে তাঁর নাম উঠে আসায় তিনি আত্মগোপন করেন।

(এন, টিভি)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com