সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

শ্রীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে ২টি জেব্রা অসুস্থ

  • আপডেট সময় শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২, ৭.৩১ পিএম
  • ১৭৫ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরো ২টি জেব্রা অসুস্থ পড়েছে।
জেব্রাগুলোর মৃত্যু প্রতিরোধে জরুরি চিকিৎসা এবং অসুস্থতার কারণ উদঘাটনে ইতোপূর্বে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা আজ সাফারি পার্কে এক জরুরি সভায় মিলিত হন। বন বিভাগ কর্তৃপক্ষ মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে।
বোর্ডের সদস্যরা হলেন, জাতীয় চিড়িয়াখানার অবসরপ্রাপ্ত কিউরেটর ড. এবি এম শহীদুল্লাহ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ’র অধ্যাপক ড. রফিকুল আলম, প্রফেসর আবু হাদি মো. নুর আলী খান এবং সাফারি পার্কের ভেটারেনারি চিকিৎসক হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইন।
বিশেষজ্ঞ হিসেবে সভায় যোগদান করেন কেন্দ্রীয় ভেটারেনারি হাসপাতালের পরিচালক ড. শফিউল আহাদ সরদার (স্বপন) ও কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গোলাম আজম চৌধুরী (টুলু)।
সাফারী পার্কে চলতি মাসে ৯টি জেব্রা মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং করণীয় বিষয়ে মতামত প্রদানের লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com