সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আজমেরী গ্লোরী বাসের চালক ড্রাইভিং লাইসেন্স ছাড়াই চালাচ্ছিল গাড়ি

  • আপডেট সময় বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২, ৪.৩০ পিএম
  • ২০২ বার পড়া হয়েছে

মগবাজার মোড়ে প্রতিযোগিতা করতে গিয়ে এক কিশোরকে পিষ্ট করা আজমেরী গ্লোরী পরিবহনের দুই বাসের একটির চালক ড্রাইভিং লাইসেন্স ছাড়াই গাড়ি চালাচ্ছিল বলে জানিয়েছে র‍্যাব ।

বুধবার (২৬ জানুয়ারি) সকালে কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

গত ২০ জানুয়ারি মগবাজার মোড়ে দুই বাসের মাঝে চাপা পড়ে রাকিব (১৪) নামে এক ফেরিওয়ালা নিহত হয়।

এ ঘটনায় মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে বাস দুটির চালক মো. মনির হোসেন এবং মো. ইমরান হোসেনকে রাজধানীর পল্টন এবং মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থেকে গ্রেপ্তার করে র‍্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির জানায়, এর আগে সে পাঁচ বছর মধ্যপ্রাচ্যে ছিল। তবে তার কোন ড্রাইভিং লাইসেন্স নেই। লাইসেন্স ছাড়াই আগে সে আরও তিন থেকে পাঁচবার গাড়িটি চালিয়েছে।

সে গাড়িটি নিয়েছিল আসল ড্রাইভার সুমনের কাছ থেকে। সুমন ব্যক্তিগত কাজের জন্য তার হাতে গাড়ি চালানোর জন্য ছেড়ে দিয়েছিল।

আরেক চালক ইমরান জানায়, সে ১০-১২ বছর ধরে গাড়ি চালায়। তবে ড্রাইভিং লাইসেন্স করেছে তিন বছর আগে। মালিকের সাথে চুক্তির মাধ্যমে গাড়ি চালাতো সে।

বেশি যাত্রী পেতে ওভারটেক করে প্রতিযোগিতা করতে গিয়ে এ ঘটনা ঘটেছে বলে স্বীকার করেছে তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com