সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী সহ ৩জনের যাবজ্জীবন

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২, ৮.৫৫ পিএম
  • ২১৭ বার পড়া হয়েছে

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী শেফালীসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার ৪নং দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জেসমিন আরা বেগম এই রায় ঘোষণা করেন। কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মিডফোর্ড হাসপাতালের এমএলএসএস শেফালী (ভিকটিমের স্ত্রী), নয়ন ও আক্কাস বেপারী। রায়ে বিচারক আসামিদের কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেকের ৫০ হাজার টাকা জরিমানা করেছেন এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।

নথি থেকে জানা গেছে, মামলার ভিকটিম সাইদ হাসান বাদল (৪০) ১৯৯২ সাল থেকে ২০০৮ সালের ২ নভেম্বর পর্যন্ত স্যার সলিমুল্লাহ মিটফোর্ড হাসপাতালের অ্যাকাউন্টস সেকশনে অফিস সহকারী হিসাবে কর্মরত ছিলেন। সাইদ কর্মরত থাকাকালীন ১৯৯৯ সালে ওই হাসপাতালে কর্মরত এমএলএসএস শেফালী (৫০) গোপনে সাইদকে বিয়ে করেন। বিয়ের পর তাদের ঘরে কন্যা সন্তান বীথি (১৩) জন্মগ্রহণ করে। ২০০৮ সালের অক্টোবর মাসে সাইদ আমেরিকায় চলে যায়। আমেরিকায় থাকাকালে সাইদ হাসান তার মেয়ে বীথির যাবতীয় খবচ বহন করতো। কিন্তু তার স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতি ছিল।

নথি থেকে আরও জানা যায়, সাইদের অপর ভাই ইঞ্জিনিয়ার জাহিদ হাসানসহ ২০১২ সালের ১ জানুয়ারি আমেরিকা থেকে নগদ ১০ হাজার ইউএস ডলার ও মালামালসহ বাংলাদেশ বিমানবন্দরে পৌঁছায়। এসময় তার ভাতিজা জাহিদ হাসান প্রাইভেটকারে নিয়ে তাকে রিসিভ করতে যায়। সাইদ দেশে আসার খবর শুনে তার স্ত্রী শেফালীও বিমানবন্দরে যায়। বিমানবন্দর থেকে সাইদ হাসান বাদলকে রিসিভ করে জাহিদ হাসানের প্রাইভেটকারে বাদল ও তার স্ত্রী শেফালী এবং মালামালের লাগেজসহ আসার পথে শেফালী বাদলকে শসা খাওয়ায়। এরপর ওই দিন মিটফোর্ড হাসপাতালের ব্লাড ব্যাংকের পূর্বদিকে টিনসেডে শেফালী জাহিদ হাসানকে রেখে শেফালী ও সাইদ হাসান বাদল মালামাালের লাগেজসহ শেফালীর বাসায় চলে যায়। ভাতিজা জাহিদ হাসান দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর একা একাই শেফালীর জাহিদ হাসানকে জানায় যে, সাইদ অসুস্থ। তাকে মিটফোর্ড হাসাপাতালে নিতে হবে।

এরপর সাইদ হাসান বাদলকে অচেতন অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। পরে তাকে প্রাথমিক চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক সাইদ হাসান বাদলকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সাইদের ভাই ডা. শহিদ হাসান রাজধানীর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরে ২০১২ সালের ২৪ জুন আসামিদের বিরুদ্ধে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com