সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ময়মনসিংহে করোনা প্রতিরোধে কোতোয়ালী মডেল থানা পুলিশের আয়োজনে মাস্ক বিতরন

  • আপডেট সময় সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২, ৯.১১ পিএম
  • ১৯৩ বার পড়া হয়েছে
দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক :করোনা ভাইরাসের নতুন ধরণ ওমিক্রন বেড়ে যাওয়ায় জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক পরার অভ্যেস সৃষ্টি করতে জেলা পুলিশের পাশাপাশি কোতোয়ালী পুলিশ প্রতিদিন মাস্ক বিতরণ এবং ক্যাম্পেইন করছে। হু-হু করে করোনা বৃদ্ধি এবং ক্রমেই ভয়ংকর রুপ নেয়ায় নগরবাসিকে সচেতন কওে তুলতে ওসি শাহ কামাল আকন্দ মাস্ক বিতরণ কর্মসুচি চালিয়ে যা্েচ্ছন। ময়মনসিংহের দায়িত্বশীল মানবিক পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে জেলা ও কোতোয়ালী মডেল থানা পুলিশ গত কয়েকদিন ধরে টানা মাস্ক বিতরণ ও সচেতনামুলক কার্যক্রম পরিচালনা করছে।

সোমবার দুপুরে নগরীর বিভিন্নস্থানে কোতোয়ালী মডেল থানার এই দায়িত্বশীল ওসি। এ সময় ওসি শাহ কামাল আকন্দ বলেন, ৩য় দফায় আবারো করোনার নতুন ধরণ ওমিক্রন বৃদ্ধি পাওয়ায় মানুষের মাঝে মাস্ক পরার অভ্যেস গড়ে তোলা এবং জনসাধারণকে সচেতন করতে এই আয়োজন করে। এ লক্ষে নগরীতে কোতোয়ালি মডেল থানা পুলিশের পৃথক ৫ টি মোবাইল টিমের মাধ্যমে সচেতনতামুলক প্রচারণা ও মাস্ক বিতরণ চলছে। পথচারী ও জনসাধারণকে সার্বক্ষণিক মাস্ক পরিধান করে নিত্যদিনের কাজ করার আহবান জানিয়ে তিনি আরো বলেন, মাস্ক পড়–ন, নিজে সুস্থ থাকুন এবং অন্যকে সুস্থ থাকতে সহায়তা করুন। মাস্ক পড়–ন নিজে সুস্থ্য থাকুন পরিবারকে সুস্থ্য রাখুন।

উল্লেখ্য ময়মনসিংহ জেলা পুলিশ ২০২০ সালে করোনার শুরু থেকে জীবনের ঝুকি নিয়ে দিনরাত মানুষের সেবায় নিয়োজিত হন। অর্ধাহারী-অনাহারি, নতুন করে বেকার ও কর্মহীন মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে রান্না করা খাবার, চাল, ডাল, আলু, তেল চিনি, চা পৌছে দেন তৎসময়ের ওসি ডিবি শাহ কামাল আকন্দ। লোকলজ্জার ভয়ে প্রকাশ্য সহযোগীতা নিতে আসতে পারেননি মোবাইল ফোনে খবর পেয়ে সকল ভয়ভীতি উপেক্ষা করে রাতের আধারে তাদের ঘরে খাবার পৌছে দেওয়ার দায়িত্ব পালন করেন ওসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com