সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ক্যালিফোর্নিয়ায় দাবানলে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন অনেকে

  • আপডেট সময় সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২, ১.৩৪ পিএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

ক্যালিফোর্নিয়ার উপকূলবর্তী এলাকা বিগ সার বরাবর পাহাড়ে শনিবার দমকলকর্মীরা একটি দাবানল নেভানোর চেষ্টা করছিলেন। দাবানলটি ক্যালিফোর্নিয়ার উপকূলের এই বিপজ্জনক অংশটির শত শত বাসিন্দাদের নিরাপদে স্থানে সরে যেতে এবং কর্তৃপক্ষকে সেখানকার প্রধান রাস্তাটি বন্ধ করে দিতে বাধ্য করে।

শুক্রবার রাতে একটি খাড়া গিরিখাতে, আগুনটির সূত্রপাত হয় এবং তা দ্রুত সমুদ্র অভিমুখে ছড়িয়ে পড়ে। ঘন্টায় প্রায় ৫০ মাইল (৮০ কিলোমিটার) গতিবেগের জোরালো বাতাস, আগুনের গতি বাড়িয়ে দেয়। ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অফ ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন-এর মুখপাত্র, সেসিল জুলিয়েট বলেন যে, দাবানলটির ফলে অন্তত ২.৩ বর্গমাইল (৬ বর্গকিলোমিটার) এলাকার ব্রাশ ও রেডউড গাছ পুড়ে যায়।

কারমেল ও বিগ সার-এর মধ্যবর্তী, বিক্ষিপ্ত বসতি এলাকাটির, অন্তত ৫০০ জন বাসিন্দার সাথে যোগাযোগ করে, তাদেরকে নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করেছে কর্তৃপক্ষ। শনিবার সন্ধ্যা নাগাদ, কয়েকটি সংস্থা ও স্বেচ্ছাসেবী দলের প্রায় ২৫০ জন দমকলকর্মী, দাবানলের প্রায় ২০% নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। এতে পানি বর্ষণকারী দমকল বিমানও সাহায্য করেছে।

জুলিয়েট বলেন, বাতাস থেমে গিয়েছে এবং সেটিই আমাদের পক্ষে কাজ করেছে।

কর্তৃপক্ষ হাইওয়ে ওয়ান-এর একটি অংশ বন্ধ করে দিয়েছে। সেটি খোলার আনুমানিক কোন সময়ও জানানো হয়নি। বিগ সার-এর এই দুই লেন হাইওয়েটি, দাবানলের কারণে প্রায়ই বন্ধ হয়ে যায়। ভারী বর্ষণে ভুমিধসের কারণে, ২০১৭ সালে রাস্তাটির একটি অংশ ধ্বসে পড়েছিল।

সোনোমা কাউন্টির গিজার পিক-এ, দমকলকর্মীরা ৫ একর এলাকা জুড়ে থাকা একটি আগুন নেভাতে সক্ষম হয়েছেন। সেখানে বাতাসের গতিবেগ ঘন্টায় ৯০ মাইল (১৪৫ কিলোমিটার) পর্যন্ত উঠে যায়। সিয়েরা নেভাডায়, কার্কউড পাহাড়ী রিসোর্টের চূড়ার কাছে, বাতাসের বেগ ঘন্টায় ১৪১ মাইল (২২৬ কিলোমিটার) পর্যন্ত উঠে। এর ফলে কয়েকটি স্কি লিফট বন্ধ করে দিতে হয়। আগুনটির কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com