সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ময়মনসিংহের ফুলপুরে পিতার মৃত্যুর শোকে পুএের মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২, ১০.১৭ এএম
  • ১৫২ বার পড়া হয়েছে
 দিলীপ কুমার দাস ময়মনসিংহ জেলা প্রতিনিধি  : ময়মনসিংহের  ফুলপুরে বাবার মৃত্যুর শোক সইতে না পেরে ছেলেরও মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ফুলপুর উপজেলার রামভদ্রপুর গায়রা গ্রামে। পারিবারিক সুত্রে যায়, উপজেলার রামভদ্রপুর গায়রা গ্রামের আব্দুল জলিল আকন্দ (৬৫) এর ছেলে জুলমত আলী (৩২) এক মাস আগে সিঙ্গাপুর প্রবাস জীবন শেষ করে বাড়ি ফেরে। রবিবার নকলার গোড়দার এলাকায় ছেলে জুলমত আলীর বিয়ের দিন ধার্য্য ছিল।

এদিকে শনিবার (২২ জানুয়ারি) বিকেলে আব্দুল জলিল আকন্দ অসুস্থ হয়ে পড়লে দ্রুত ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে রাত দেড়টায় দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি  মারা যান। লাশ বাড়িতে নিয়ে যাওয়ার পর ছেলে জুলমত আলী বাবার মৃত্যুর শোক সইতে না পেরে অজ্ঞান হয়ে পড়েন।

পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রবিবার (২৩ জানুয়ারি) আনুমানিক ভোর সাড়ে পাঁচটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com