সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

স্পেনের নার্সিংহোমে আগুনে ৬ জন নিহত, আহত ১৭

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২, ৩.২৪ পিএম
  • ১৮৬ বার পড়া হয়েছে

স্পেনের অগ্নিনির্বাপক কর্মকর্তারা বলেছেন, বুধবার ভোরে ভ্যালেন্সিয়ার উপশহরে বয়স্কদের নার্সিং হোমে আগুন লাগায় ঐ নার্সিং হোমের ছয় জন বাসিন্দা মারা গেছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ১৭ জন।

ভ্যালেন্সিয়ার আঞ্চলিক দমকল বিভাগ জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ভ্যালেন্সিয়ার উত্তরে প্রায় ১২ কিলোমিটার দূরে মনকাডা শহরে সরকারি মালিকানাধীন প্রবীণদের একটি বাসভবনে ওই আগুনের সূত্রপাত হয়। দমকল বিভাগ টুইটারে জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের দুই ঘণ্টা সময় লেগেছে। বেশ কয়েকটি এলাকার দমকল কর্মীরা এতে সহায়তা করেন।

আবাসনের পুরো এলাকা আগুনের শিখা এবং ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে বলে স্প্যানিশ মিডিয়াকে জানিয়েছেন, ভ্যালেন্সিয়ার দমকল বিভাগের প্রধান জোসে বাসেট। তিনি বলেন, কর্মকর্তারা বিশ্বাস করেন যে, দোতলায় একটি কক্ষে ওই আগুনের সূত্রপাত হয়েছে, যেখানে দুই বাসিন্দাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

দমকল কর্মীরা বলছেন, ওই আবাসিক ভবনের অন্তত ৭০ জন বাসিন্দার মধ্যে ২৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, এই ঘটনার শিকারদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলেই মারা যায় এবং ষষ্ঠজন মারা যায় হাসপাতালে নেয়ার পর। তারা বলেন, শেষ পর্যন্ত ১৭ জন বাসিন্দাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা সম্ভব হয়েছে, তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

বাসেট বলেন, কর্মকর্তারা বিশ্বাস করেন, একটি অক্সিজেন ট্যাঙ্কের সাথে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে, তবে সঠিক কারণটি তদন্তাধীন।

মনকাদা শহরের কর্মকর্তারা আগুনে নিহতদের জন্য এক মিনিট নীরবতা এবং তিন দিনের শোক পালনের আহ্বান জানিয়েছেন।

স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ টুইট করে বলেছেন, তিনি আগুনের খবর শুনেছেন এবং নিহতদের পরিবারের প্রতি তাঁর শোক এবং আহতদের জন্য তার উদ্বেগ ব্যক্ত করেছেন।

[এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য এপি, রয়টার্স এবং এএফপি থেকে নেয়া হয়েছে]।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com