সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ময়মনসিংহের নান্দাইলে শপথ নেওয়ার আগেই স্বেচ্ছাশ্রমে দেড় কিলোমিটার রাস্তার কাজ করলেন ইউপি সদস্য সাইফুল

  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২, ১.০৫ পিএম
  • ১৪৬ বার পড়া হয়েছে
দিলীপ কুমার দাস জেলা প্রতিনিধি ময়মনসিংহ  :  শপথ গ্রহণ করেননি। জানেন না পরিষদের বরাদ্দ সর্ম্পকে। তাই বলে কি কাজ থেমে থাকবে। গ্রামের অর্ধশত মানুষ নিয়ে সেচ্ছাশ্রমে দেড় কিলোমিটার একটি গ্রামীণ সড়কের মেরামত কাজ শুরু করেছেন সদ্য নির্বাচিত এক ইউপি সদস্য। জানা গেছে, নান্দাইল উপজেলার ৮নং ওয়ার্ডের ওই সদস্যের নাম সাইফুল ইসলাম। গত ৫ জানুয়ারি ইউপি নির্বাচনে তিনি সাড়ে ৭‘শ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সোমবার তিনি উদ্যোগ নিয়ে চংভাদেরা গ্রামের ক্ষতিগ্রস্ত একটি সড়কের মেরামত কাজ করেছেন।

সরেজমিনে দেখা যায়, সড়কটি দীর্ঘদিন মেরামত না করায় বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। গ্রামের শতাধিক পরিবারের লোকজন রাস্তাটি দিয়ে চলাচল করে। মেরামতের অভাবে ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা চলতে পারেনা। মেরামত কাজে অংশ নেওয়া একাধিক যুবক বলেন, বর্ষাকালে এই রাস্তাটিতে আমাদের দুভোগ পোহাতে হয়। তাই মেম্বারের ডাকে কাজে লেগেছি।

চংভাদেরা গ্রামের বাসিন্দা ও নিরাপদ সড়ক চাই নান্দাইলের প্রধান উপদেষ্টা গোলাম মস্তুফা বলেন, সাইফুল কর্মট একজন যুবক। তাই গ্রামের সবাই তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। তাঁর এই উদ্যোগকে স্বাগত জানাই।

পাশাপাশি কর্তৃপক্ষের কাছে এই রাস্তাটি পাকাকরণের দাবি জানাচ্ছি। ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, মানুষ অসুস্থ হলে ভাঙ্গা রাস্তা দিয়ে কোন গাড়ী গ্রামে আসে না। এমন দুর্ভোগ থেকে বাঁচতে গ্রামের মানুষদের নিয়ে কাজ করছি। শুধু পরিষদ বা সরকারের বরাদ্দের আশায় বসে থাকলে হবে না। নিজেদেরও চেষ্টা করতে হবে। এ ব্যাপারে মুশুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতিকার উদ্দিন ভূইয়া বিপ্লব বলেন, সামনে বরাদ্দ পেলে রাস্তাটি মেরামত করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com