সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

জবি নওগাঁ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন নেতৃত্ব

  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২, ১২.৪৭ পিএম
  • ২৪৫ বার পড়া হয়েছে

 হারুন, জবি প্রতিনিধিঃ ১৬ জানুয়ারি ২০২২ তারিখে আগামী এক বছরের জন্য নওগাঁ জেলা ছাত্র কল্যাণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক ১৩তম ব্যাচ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সুমন সরদার। এছাড়া আংশিক কমিটিতে সহ-সভাপতি হিসেবে মোহাম্মদ নাইম আল আহমেদ এবং যুগ্মসাধারণ সম্পাদক হিসেবে মোঃ তোহানুল হক ত্বোহা স্থান পেয়েছেন। রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ -এর সাথে নওগাঁ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নব-নির্বাচিত কমিটি সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন আধুনিক ভাষা ইনস্টিটিউট পরিচালক ও নওগাঁ জেলা ছাত্র কল্যাণ পরিষদ জবি-র উপদেষ্টা খন্দকার মোস্তাসির হাসান। এসময় নওগাঁ জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর নব-নির্বাচিত সভাপতি হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক সুমন সরদারসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতি দায়িত্ব পেয়ে হাবিবুর রহমান বলেন, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি শ্রদ্ধেয় উপদেষ্টামন্ডলিদের প্রতি, বিশেষ করে মোন্তাসির রহমান স্যারের উপর আজীবন কৃতজ্ঞ থাকবো আমার উপর এই গুরু দায়িত্ব অর্পন করার জন্য। এছাড়াও প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল ভাই এনং রায়হান বাবু ভাই আপনাদের কাছে চির কৃতজ্ঞ। আমি এই সংগঠন পবিত্রতার সাথে পরিচালিত করতে পারি সেই দোয়া সবাই করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com