সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নাসিক নির্বাচনের মতো আগামী জাতীয় সংসদ নির্বাচনও চমৎকার হবে :ড. হাছান মাহমুদ

  • আপডেট সময় সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২, ৬.৩৯ পিএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আশা করি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মতো আগামী জাতীয় সংসদ নির্বাচনও চমৎকার হবে।
আজ জাতীয় প্রেসক্লাবে দৈনিক ভোরের আকাশ পত্রিকার নবরূপে আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
ড. হাছান মাহমুদ বলেন, ‘গতকাল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এমন সুন্দর নির্বাচন হয়েছে যে, নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে নির্বাচনের দিন পর্যন্ত কোন ধরণের বিশৃঙ্খলা সেখানে হয়নি। সারাদেশে যে পাঁচটি পৌরসভায় নির্বাচন হয়েছে সব জায়গায় অত্যন্ত সুন্দর, ভালো নির্বাচন হয়েছে। পাঁচটির মধ্যে চারটিতে আওয়ামী লীগ প্রার্থীরা জয়লাভ করেছেন। পার্লামেন্ট আসনের নির্বাচনও সুন্দর হয়েছে। নারায়ণগঞ্জ পৌরসভায় গতকাল যে সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়েছে, আশা করি আগামী সংসদ নির্বাচনও এরকম চমৎকার হবে।
‘গতকালের নির্বাচনের মাধ্যমে এটিই স্পষ্ট হয়েছে, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা আগের চেয়ে বেড়েছে’ যোগ করেন তিনি।
‘অপরদিকে বিএনপি নির্বাচন থেকে পালিয়ে গেলেও, দৃশ্যত অংশ না নিলেও ভিন্ন অবয়বে সব জায়গাতে তারা নির্বাচনে ছিলো এবং তারাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাদের জনপ্রিয়তা কোন জায়গায় আছে, এ নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই’ উল্লেখ করে মন্ত্রী ড. হাছান বলেন, আমি আশা করবো সবকিছু নিয়ে বিভ্রান্তি ছড়ানো থেকে সংশ্লিষ্টরা বিরত থাকবেন।
এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘কোনো জায়গায় যদি কোনো বিচ্যুতি, অনিয়ম হয়, অবশ্যই সেটি পত্রিকায় আসবে। পাশাপাশি দেশটা যে আজকে এতো এগিয়ে গেলো, আমাদের মাথাপিছু আয় ভারতকেও ছাড়িয়ে গেলো, সেটা নিয়ে তো দেশে যেভাবে মাতামাতি হওয়ার কথা ছিলো, তা হয়নি। এই করোনার মধ্যে পৃথিবীর মাত্র ২০টি দেশে ‘পজিটিভ জিডিপি গ্রোথ’ হয়েছে, তারমধ্যে বাংলাদেশ একটি এবং বাংলাদেশের অবস্থান তিন নম্বর। সেটি নিয়ে তো আমাদের দেশে পত্রপত্রিকায় মাতামাতি হয়নি। জাতির এগিয়ে যাওয়ার গল্পটাও তো জাতিকে শোনাতে হবে, সেটি আমাদের গণমাধ্যমের নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, দৈনিক ভোরের আকাশ পত্রিকার সম্পাদক খালেদ ফারুকী ও প্রকাশক নুরুজ্জামান আব্দুল্লাহসহ আমন্ত্রিতরা বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com